বৌদ্ধ ভিক্ষুকে কুপিয়ে হত্যা, প্রতিবাদে মানববন্ধন

খাগড়াছড়ি প্রতিনিধি
০১ ফেব্রুয়ারি ২০২২, ১৫:৪৭আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২২, ১৫:৪৭

খাগড়াছড়িতে বৌদ্ধ ভিক্ষুকে কুপিয়ে হত্যার প্রতিবাদে ও ঘটনায় জড়িতদের গ্রেফতার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন ভিক্ষু ও বৌদ্ধ ধর্মালম্বীরা। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) খাগড়াছড়ি শহরে মানববন্ধন ও বিক্ষোভ করেন তারা।

সোমবার দিবাগত রাতের কোনও একসময় দুর্বৃত্তরা বৌদ্ধ ভিক্ষু ভদন্ত বিশুদ্ধা মহাস্থবিরকে তার প্রতিষ্ঠিত বিহার ধর্মসুখ বৌদ্ধ বিহারে কুপিয়ে হত্যা করে। এ সময় তিনি বিহারে একা ছিলেন। এই হত্যাকাণ্ডের ঘটনা পুলিশ তদন্ত করছে বলে জানিয়েছেন পুলিশ সুপার মো. আবদুল আজিজ।

এ ঘটনায় মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের কেন্দ্রস্থল শাপলা চত্বরে বিভিন্ন বৌদ্ধ সংগঠন, বৌদ্ধ বিহার ও বৌদ্ধ ধর্মালম্বীদের সংগঠন জড়ো হয়। পরে তারা মানববন্ধন করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, একজন ভিক্ষু সংসার ত্যাগী, তার কোনও ধন সম্পত্তি থাকে না, কারও সঙ্গে বিরোধে জড়ান না। ভিক্ষু ভদন্ত বিশুদ্ধা মহাস্থবির তেমনই একজন। তাকে বিহারের মধ্যেই সোমবার রাতে কুপিয়ে হত্যা করা হয়।

বক্তারা প্রতিটি বৌদ্ধ বিহারের নিরাপত্তা নিশ্চিত করা ও হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত চিহ্নিত করে, তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

/এএম/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান