গোলাগুলিতে সেনা কর্মকর্তা ও জেএসএসের ৩ সদস্য নিহত

বান্দরবান প্রতি‌নি‌ধি 
০৩ ফেব্রুয়ারি ২০২২, ১১:০৩আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২২, ১১:১১

বান্দরবা‌নে রুমা জোনের (২৮ বীর) রাইক্ষিয়াংলেক আর্মি ক্যাম্পের সেনা টহল দলের ওপর হামলা চালিয়েছে জেএসএস (মূল দ‌লে) সদস্যরা। এ সময় তাদের গুলিতে এক সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। সেনা সদস্যদের চালানো পাল্টা গুলিতে জেএসএসের তিন সদস্য মারা গেছে। গুলিতে আরও এক সেনা সদস্য আহত হয়েছেন। 

বুধবার (২ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে রুমার ব‌থিপাড়া এলাকায় এ ঘটনা ঘ‌টে। ঘটনাস্থল থেকে একটি এসএমজি, তিনটি দেশীয় অস্ত্র, ২৮০ রাউন্ড গুলি, সন্ত্রাসীদের ব্যবহৃত পোশাকসহ নানা সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

সেনা কর্মকর্তা হাবিবুর রহমান নিহত সেনা কর্মকর্তার নাম মো. হাবিবুর রহমান। তি‌নি রুমা জোন (২৮) বীর রাইক্ষিয়াংলেক আর্মি ক্যাম্পের সি‌নিয়র ওয়া‌রেন্ট অ‌ফিসার ছিলেন। আহত সেনা সদস্যের নাম মো. ফি‌রোজ।

ত‌বে নিহত ‌জেএসএস সদস্যদের নাম জানা যায়নি। 

আইএসপিআরের সহকারী পরিচালক রাশেদুল আলম খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়- রুমায় সেনা সদস্যদের ওপর সন্ত্রাসীদের হামলায় এক সেনা সদস্য নিহত হয়েছেন। এছাড়া তিন সন্ত্রাসী নিহত হওয়ার তথ্যও এতে উল্লেখ করা হয়।

স্থানীয় সূত্র জানায়, গত সন্ধ্যায় সেনা কর্মকর্তা হাবিবুর রহমা‌নের নেতৃ‌ত্বে রাইক্ষিয়াংলেক আর্মি ক্যাম্প থে‌কে একটি বিশেষ টহল দল পাখই পাড়ায় যায়। সেখানে গিয়ে তারা জান‌তে পা‌রেন ব‌থিপাড়া এলাকার আস্তানায় জেএসএস সদস্যরা অবস্থান কর‌ছেন। প‌রে ব‌থিপাড়ায় গে‌লে সেনা সদস্যদের ওপর গুলি চালিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে জেএসএস সন্ত্রাসীরা। সেনা সদস্যরাও পাল্টা গু‌লি চালা‌ন।  এ সময় সন্ত্রাসীদের গুলিতে প্রাণ হারান সিনিয়র ওয়া‌রেন্ট অফিসার হাবিবুর রহমান। আ‌রেক সেনা সদস্য ফিরোজের পায়েও গুলি লাগে। প‌রে ঘটনাস্থল থে‌কে জেএসএসের তিন সদস্যের  লাশ উদ্ধার করা হয়।   

  

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী