চট্টগ্রামে পরিদর্শনে গিয়ে দুই কর্মকর্তাকে বরখাস্ত করলেন রেলমন্ত্রী

চট্টগ্রাম সংবাদদাতা
০৫ ফেব্রুয়ারি ২০২২, ১৯:২১আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২২, ১৯:২১

চট্টগ্রামে রেলওয়ে স্টেশন পরিদর্শনের সময় অব্যবস্থাপনা দেখে দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের নির্দেশ দিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। তারা হলেন- বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক শামস মো. তুষার ও স্টেশন ব্যবস্থাপক রতন কুমার।

শনিবার (৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে রেলমন্ত্রী পুরাতন রেল স্টেশনে প্রস্তাবিত রেলওয়ে কর্মচারী কল্যাণ ট্রাস্টের ভবনের জন্য নির্ধারিত জায়গা ঘুরে দেখেন। এরপর তিনি যান নতুন রেল স্টেশনে। সেখানে কিছু অব্যবস্থাপনা দেখেন। এরপর দুই কর্মকর্তাকে বরখাস্তের এ আদেশ দেন।

বরখাস্তের বিষয়টি স্বীকার করে স্টেশন ম্যানেজার রতন কুমার চৌধুরী বলেন, ‘সাময়িক বরখাস্তের মৌখিক আদেশ পেয়েছি। এখনও অফিসিয়াল অর্ডার পাইনি।’

রেলওয়ের কর্মকর্তারা জানান, মন্ত্রী দুপুর সাড়ে ১২টায় পুরাতন রেলওয়ে স্টেশনের চলমান প্রকল্প ও কাজ তদারকি করতে যান। ফেরার পথে নতুন রেল স্টেশনে যান। সেখানে বাইরে পার্কিংয়ে অবৈধ ট্রাক এবং ময়লা আবর্জনা দেখতে পান। এ ছাড়াও যত্রতত্র গাড়ি পার্কিং দোকান দেখে ক্ষোভ প্রকাশ করেন। এ সময় রেল কর্মকর্তাদের কাছে এ বিষয়ে জানতে চান। তাদের কাছ থেকে সদুত্তর পাননি। পরে তাৎক্ষণিক দুই কর্মকর্তাকে বরখাস্তের আদেশ দেন।

/এফআর/
সম্পর্কিত
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
ঈদের আগে শেষ মুহূর্তের চাপ, ট্রেনের ছাদেই বাড়ি ফিরছেন যাত্রীরা
স্টেশন পরিদর্শনে এসে ট্রেন বিলম্বের কারণ জানালেন রেলমন্ত্রী
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী