রাঙামাটিতে আ.লীগ থেকে ৩১ নেতাকে অব্যাহতি

জিয়াউল হক, রাঙামাটি
০৫ ফেব্রুয়ারি ২০২২, ২২:২৯আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২২, ২২:২৯

সপ্তম ধাপের ইউপি নির্বাচনকে কেন্দ্র করে রাঙামাটিতে আওয়ামী লীগের দলীয় প্রার্থীদের বিপক্ষে অবস্থান নেওয়ায় ও বিদ্রোহী প্রার্থী হওয়ায় দুই উপজেলার ৩১ নেতাকে অব্যাহতি দিয়েছে আওয়ামী লীগ। আগামী ৭ ফেব্রুয়ারি লংগদু ও বাঘাইছড়ির দুই উপজেলার ১৫ ইউনিয়নে নির্বাচন হবে। শনিবার (৫ ফেব্রুয়ারি) পৃথক পৃথক বিজ্ঞপ্তিতে ৩১ নেতার অব্যাহতির তথ্য জানিয়েছে আওয়ামী লীগ।

বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. গিয়াস আল মামুন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের ২২ নেতাকে সংগঠন থেকে অব্যাহতি দেয়ার কথা জানানো হয়েছে।

এই উপজেলায় অব্যাহতিপ্রাপ্তরা হলেন- উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফয়েজ আহমেদ, আমতলী ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা সুলতান আহমেদ, উপদেষ্টা মমিনুল ইসলাম, সহ-সভাপতি মজিবুর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুর সোবহান, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুর রহমান, আইন বিষয়ক সম্পাদক কবির হোসেন, সদস্য শফিউল্লাহ কারিগর, আব্দুল মালেক, বাবর আলী, আমতলী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ, সহ-সভাপতি মনির হোসেন, ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি জাহেদ আলী, সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ, যুবলীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রফিক মিয়া, সদস্য আসাদ মিয়া, সদস্য আমিরুল ইসলাম, খেদারমারা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ওসমান, ছাত্রলীগের সহ-সভাপতি রিমন দে, ছাত্রলীগের দফতর সম্পাদক ইমরান হোসেন, সদস্য সাইফুল ইসলাম।

তবে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ কাজল বলেন, ‘যুবলীগের নেতা কর্মীকে বহিষ্কার শুধুমাত্র যুবলীগই করতে পারে। আর যুবলীগের কোনও নেতাকর্মীকে অব্যাহতি দিতে হলে তাকে আগে শোকজ করতে হয়; এরপর বহিষ্কার। লংগদু থেকে আজকে (শনিবার) নৌকার প্রার্থীর বিরোধিতা করায় কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুপারিশ এসেছে। কিন্তু বাঘাইছড়ির বিষয়টা আমার জানা নেই।’

বাঘাইছড়ি আওয়ামী লীগ থেকে কয়েকজন যুবলীগ নেতাকে অব্যাহতির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এ বিষয়ে আমি কোনও কাগজ হাতে পাইনি। যদি এমনটা হয় তা গঠনতন্ত্র সম্পর্কে অপরিপক্বতার কারণে হয়েছে।’

বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াস আল মামুন বলেন, ‘দলীয় প্রার্থীর বিপক্ষে অবস্থান নেওয়ায় তাদের অব্যাহতি দেওয়া হয়েছে। সব সংগঠনের সঙ্গে বসে এই বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। স্থায়ী বহিষ্কারের জন্য কাগজপত্র জেলায় পাঠানো হবে।’

লংগদু উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবু স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে অব্যাহতিপ্রাপ্তরা হলেন- ভাসাইন্যাদম ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি জিয়াবুল হক, মাইনী ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য বিল্লাল হোসেন, মনছুর উদ্দিন ভূইয়া, কুতুব উদ্দিন, ভাসাইন্যাদাম ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আছর আলী, সাংগঠনিক সম্পাদক মো. নুরুচ্ছফা, লংগদু উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা নুর মোহাম্মদ, সদস্য মো. গাউছ আলম এবং রফিকউদ্দিন মেম্বার।

বাবুল দাশ বাবু জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে দলীয় প্রার্থীর বিপক্ষে অবস্থান করে দলের মধ্যে বিভেদ ও বিভ্রান্তি তৈরি করে সম্প্রীতি নষ্ট করায় তাদের বিরুদ্ধে সাংগঠনিক পদক্ষেপ নেওয়া হয়েছে। অব্যাহতির চিঠি জেলায় পাঠিয়ে দেওয়া হয়েছে স্থায়ী বহিষ্কারের জন্য।

/এফআর/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম