কোম্পানীগঞ্জে কাদের মির্জার ৩ এবং বাদলের ৪ প্রার্থী জয়ী

নোয়াখালী প্রতিনিধি
০৮ ফেব্রুয়ারি ২০২২, ০১:০৪আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২২, ০১:০৪

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার আট ইউনিয়নের তিনটিতে বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা সমর্থিত, চারটিতে সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বাদল  এবং একটিতে জামায়াত সমর্থিত প্রার্থী চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন।

সপ্তম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ থেকে এখানে কাউকে দলীয় প্রতীক নৌকা দেওয়া হয়নি। ফলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই মেয়র আবদুল কাদের মির্জা, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের নেতৃত্বে আট ইউনিয়নে আলাদা প্রার্থী দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, মেয়র আবদুল কাদের মির্জা সমর্থিত ১ নম্বর সিরাজপুর ইউনিয়নে নাজিম উদ্দিন মিকন, ৩ নম্বর চর হাজারী ইউনিয়নে মহি উদ্দিন সোহাগ ও ৭ নম্বর মুছাপুর ইউনিয়নে আইয়ুব আলী জয়ী হয়েছেন।

পাশাপাশি মিজানুর রহমান বাদল সমর্থিত ৪ নম্বর চর কাঁকড়া ইউনিয়নে হানিফ সবুজ, ৫ নম্বর চর ফকিরা ইউনিয়নে জায়দুল হক কচি, ৬ নম্বর রামপুর ইউনিয়নে সিরাজিস সালেকিন রিমন, ৮ নম্বর চর এলাহি ইউনিয়নে আবদুর রাজ্জাক এবং ২ নম্বর চর পার্বতী ইউনিয়নে জামায়াত ইসলাম সমর্থিত মোহাম্মদ হানিফ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আরিফুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

আট ইউনিয়নে ৩৯ জন চেয়ারম্যান, ৩০৫ জন সাধারণ সদস্য এবং ৭৯ জন সংরক্ষিত নারী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। সোমবার (৭ ফেব্রুয়ারি) আট ইউনিয়নের ৭৮টি কেন্দ্রে ভোটগ্রহণ করা হয়। মোট ভোটার এক লাখ ৮২ হাজার ৫২৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯৩ হাজার ৭৫৭ এবং নারী ভোটার ৮৮ হাজার ৭৭১ জন।

/এএম/এমএস/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
অন্তর্বর্তী সরকার নির্বাচনকেই সর্বাধিক অগ্রাধিকার দেবে, আশা তারেক রহমানের
‘এখনই স্থানীয় সরকার নির্বাচন সম্ভব’, মনে করে সংস্কার কমিশন 
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের