চট্টগ্রাম থেকে ইতালির পথে প্রথম পণ্যবাহী জাহাজ

চট্টগ্রাম সংবাদদাতা
০৮ ফেব্রুয়ারি ২০২২, ১০:৪৭আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২২, ১০:৫৪

তৈরি পোশাক রফতানি পণ্য নিয়ে চগ্রাম বন্দর থেকে ইতালির বন্দরের পথে রওনা দিয়েছে কনটেইনার জাহাজ ‘এমভি সোঙ্গা চিতা’। সোমবার (৭ ফেব্রুয়ারি) বিকালে ৯৫০ টি কনটেইনার (প্রতিটি ২০ ফুট দৈর্ঘ্য) নিয়ে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালের (এনসিটি) চার নম্বর জেটি ছেড়ে যায় জাহাজটি। এটি আগামী ১৫ থেকে ১৬ দিনের মধ্যে ইতালির বন্দরে পৌঁছাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। 

জাহাজটি ছাড়ার কিছু সময় আগে এনসিটিতে বাংলাদেশ-ইতালি রুটে জাহাজ চলাচল কার্যক্রম উদ্বোধন করেন চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান।

এ সময় তিনি বলেন, বাংলাদেশ-ইতালি সরাসরি জাহাজ চলাচল আমাদের অর্থনীতিতে একটি যুগান্তকারী অধ্যায়ের সূচনা। পোশাক রফতানির গুরুত্ব বিবেচনা করে ইতালি-চট্টগ্রাম রুটের জাহাজকে বার্থিং, কি গ্যান্ট্রি ক্রেন বরাদ্দসহ সব ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম, শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ মোহাম্মদ আরিফ, বন্দর সচিব মো. ওমর ফারুক, জাহাজটির স্থানীয় অ্যাজেন্ট রিলায়েন্স শিপিংয়ের চেয়ারম্যান মো. রাশেদ।

গত ৫ ফেব্রুয়ারি ইতালি থেকে চট্টগ্রাম বন্দরের এনসিটি-৪ জেটিতে ভিড়েছিল এ রুটের প্রথম জাহাজ ‘এমভি সোঙ্গা চিতা’। জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছার পর ইউরোপের সঙ্গে সরাসরি জাহাজ চলাচল শুরু হয়। ইউরোপের সঙ্গে সরাসরি জাহাজ চলাচল শুরু হওয়ায় রফতানি বাণিজ্যে সময় ও অর্থ সাশ্রয় হবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজধানীতে খাল থেকে লাশ উদ্ধার: ৫ আসামি গ্রেফতার
রাজধানীতে খাল থেকে লাশ উদ্ধার: ৫ আসামি গ্রেফতার
রাষ্ট্রপতির আগমনে সিলেটে উৎসবের আমেজ, নিরাপত্তায় ১২০০ পুলিশ
রাষ্ট্রপতির আগমনে সিলেটে উৎসবের আমেজ, নিরাপত্তায় ১২০০ পুলিশ
ময়মনসিংহ মেডিক্যালে অগ্নিকাণ্ড: কতজনের মৃত্যু হলো?
ময়মনসিংহ মেডিক্যালে অগ্নিকাণ্ড: কতজনের মৃত্যু হলো?
বাংলাদেশ বনাম বাংলাদেশবিরোধী রাজনীতি কার স্বার্থে?
বাংলাদেশ বনাম বাংলাদেশবিরোধী রাজনীতি কার স্বার্থে?
সর্বাধিক পঠিত
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল