সেনা কর্মকর্তা হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার দাবি

খাগড়াছড়ি প্রতিনিধি
০৮ ফেব্রুয়ারি ২০২২, ১৭:২৯আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২২, ১৭:২৯

পার্বত্য চট্টগ্রামে খুন, অপহরণ, গুমসহ অপরাধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত সব সন্ত্রাসী সংগঠনকে নিষিদ্ধের দাবি জানিয়েছেন পার্বত্য নাগরিক পরিষদের নেতারা। একইসঙ্গে সম্প্রতি বান্দরবানের রুমা উপজেলায় সন্ত্রাসীদের হাতে নিহত সেনা কর্মকর্তাসহ সব হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার ও বিচার দাবি করেন।

গত ২ ফেব্রুয়ারি রাতে বান্দরবনের রুমা উপজেলায় টহলের সময় সেনা সদস্যের ওপর সন্ত্রাসীদের গুলিবর্ষণে সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. হাবিবুর রহমান নিহত হন। এর প্রতিবাদে মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে খাগড়াছড়ির মানিকছড়িতে আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে এ দাবি জানানো হয়।

পার্বত্য নাগরিক পরিষদের মানিকছড়ি উপজেলা শাখার সভাপতি মোক্তাদির হোসেনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অধ্যক্ষ আবু তাহের, সহ-সভাপতি এস, এম হেলাল ও জেলা শাখার সাধারণ সম্পাদক মো. লোকমান হোসেন।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম