নাফ নদে জেলেদের ওপর মিয়ানমার বাহিনীর গুলিবর্ষণ, নিখোঁজ ১

কক্সবাজার প্রতিনিধি
০৯ ফেব্রুয়ারি ২০২২, ২৩:১৭আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২২, ০০:১৮

কক্সবাজারের টেকনাফে নাফ নদে মাছ শিকারে যাওয়া দুই জেলেকে লক্ষ্য করে গুলি ছুড়েছে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)। এ সময় গুরা মিয়া নামে এক জেলে বেঁচে ফিরলেও মোহাম্মদ ইলিয়াস নামে এক জেলে নিখোঁজ হয়েছেন।

বুধবার ভোরে টেকনাফের হোয়াইক্যং সংলগ্ন নাফ নদের বাংলাদেশ-মিয়ানমারের জলসীমায় এ ঘটনা ঘটে। নিখোঁজ ইলিয়াস (৪০) হোয়াইক্যং বালুখালী এলাকার মৃত ছৈয়দ বলীর ছেলে। গুরা মিয়া একই এলাকার মতিউর রহমানের ছেলে। 

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার বলেন, দুই জেলে নাফ নদে মাছ শিকার করতে করতে মিয়ানমার জলসীমায় চলে যান। তখন বিজিপি তাদের লক্ষ্য করে গুলি ছুড়েছে। এতে এক জেলে বেঁচে ফিরলেও অপরজন নিখোঁজ হন। খবর পাওয়ার পর থেকে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছি আমরা।

নিখোঁজ জেলে ইলিয়াসের ভাই শামসুল আলম বলেন, বুধবার ভোরে তারা মাছ শিকারে গিয়েছিল। সকালে খবর পাই মাছ শিকারের একপর্যায়ে মিয়ানমার সীমান্তে চলে যায়। তখন তাদের ওপর গুলিবর্ষণ করে বিজিপি। এ সময় ইলিয়াস নিখোঁজ হয়। পালিয়ে আসে গুরা মিয়া। পরে টেকনাফ বিজিবিকে বিষয়টি জানানো হয়। ইলিয়াস নিখোঁজের ঘটনায় আমরা উৎকণ্ঠায় আছি।

/এএম/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
নাফ নদীতে সশস্ত্র দুর্বৃত্তদের তাণ্ডব, সীমান্তে আতঙ্ক
মোদির আমন্ত্রণে ভারত সফরে মিয়ানমারের প্রেসিডেন্ট
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী