পাশের দেশে পাচারকালে ৭ রোহিঙ্গাকে উদ্ধার, পাচারকারী আটক

কক্সবাজার প্রতিনিধি
১১ ফেব্রুয়ারি ২০২২, ১৯:০৩আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২২, ১৯:০৩

পাচারের সময় ছয় রোহিঙ্গা তরুণীসহ সাত জনকে উদ্ধার করেছে কক্সবাজারের র‌্যাব-১৫। এ সময় মানবপাচার চক্রের অন্যতম হোতা মো. ইদ্রিসকে আটকও করেছে আইনশৃঙ্খলার এ সংস্থা। আটক ইদ্রিস চট্টগ্রামের লোহাগাড়া এলাকার আহমদ কবিরের ছেলে।

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) বিকালে এক সংবাদ সম্মেলন করে এ কথা জানান র‌্যাব-১৫ এর অধিনায়ক মো. খায়রুল ইসলাম সরকার।

র‌্যাব-১৫ এর কার্যালয়ে আয়োজিত এ সংবাদ সম্মেলনে তিনি জানান, পাচারকারীরা বিভিন্ন আশ্বাসে রোহিঙ্গাদের পার্শ্ববর্তী দেশে (ভারত) পাচারের জন্য নিয়ে যাচ্ছিল। কিন্তু র‌্যাবের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার ভোরে টেকনাফ- কক্সবাজার সড়কে তল্লাশি চালিয়ে ইদ্রিসকে আটক করে সাত রোহিঙ্গাকে উদ্ধার করা হয়।

তিনি জানান, আটক ইদ্রিস মানবপাচার চক্রের সদস্য। এই চক্রে কারা কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে