হাফেজ আহমেদ খুনের ঘটনায় বড় ভাই গ্রেফতার

কুমিল্লা প্রতিনিধি
১১ ফেব্রুয়ারি ২০২২, ১৯:৩৪আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২২, ২০:২৪

কুমিল্লার চৌদ্দগ্রামে হাফেজ আহমেদ খুনের ঘটনায় অভিযুক্ত বড় ভাই আব্দুল মালেককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় পাশের উপজেলা লালমাইয়ের কলমিয়া বাজার থেকে তাকে গ্রেফতার করে।

চৌদ্দগ্রাম থানার ওসি শুভ রঞ্জন চাকমা বলেন, ‘ছোট ভাই হাফেজ আহমেদকে ছুরিকাঘাত করে পালিয়ে যান আব্দুল মালেক। ঘটনার পর বিকাল ৫টায় নিহতের ছেলে মোস্তফা মিয়া বাদী হয়ে চৌদ্দগ্রাম থানায় একটি হত্যা মামলা করেন। সঙ্গে সঙ্গেই তার মোবাইলের লোকেশন ট্র্যাকিং করে আমরা জানতে পারি, সে লালমাই থানার কলমিয়া বাজারে আছে। পরে আমি ফোর্স নিয়ে সেখানে গিয়ে সন্ধ্যা ৬টার দিকে তাকে গ্রেফতার করি।’

জানা গেছে, কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়নের পাইকোটা গ্রামের আবদুল মজিদের ছেলে আব্দুল মালেক (৬৫) ও হাফেজের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এর জেরে সকাল ১০টায় স্থানীয় একটি চায়ের দোকানে তাদের বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে দোকানের কাজে ব্যবহৃত ছুরি দিয়ে হাফেজের মুখে, পেটে ও পিঠে আঘাত করেন মালেক। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

/এফআর/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান