জমি নিয়ে বিরোধে ছোটভাইকে হত্যার অভিযোগ

কুমিল্লা প্রতিনিধি
১১ ফেব্রুয়ারি ২০২২, ১৪:৪৫আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২২, ১৪:৪৫

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় জমিজমা নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোটভাই নিহতের অভিযোগ উঠেছে। 

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার শ্রীপুর ইউনিয়নের পাইকোটা গ্রামে এই ঘটনা ঘটে। নিহতের নাম হাফেজ আহম্মেদ (৫০)।

স্থানীয়রা জানায়, আবদুল মজিদের ছেলে আব্দুল মালেক (৬৫) ও হাফেজের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এর জেরে সকাল ১০টায় স্থানীয় একটি চায়ের দোকানে তাদের বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে দোকানের কাজে ব্যবহৃত ছুরি দিয়ে হাফেজের মুখে, পেটে ও পিঠে আঘাত করেন মালেক। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা জানান, হাফেজ আহম্মেদকে ছুরিকাঘাত করে পালিয়ে গেছেন আব্দুল মালেক। তাকে শিগগিরই আইনের আওতায় আনা হবে।

/আরকে/ /এসএইচ/
সম্পর্কিত
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
ডাম্বেল দিয়ে বড় ভাইকে হত্যা: কিশোর উন্নয়ন কেন্দ্রে ছোট ভাই
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম