কুমিল্লায় ছেলেদের চেয়ে এগিয়ে মেয়েরা  

কুমিল্লা প্রতিনিধি
১৩ ফেব্রুয়ারি ২০২২, ১৪:০৫আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২২, ১৪:০৫

জিপিএ-৫ এ বিগত চার বছরের সংখ্যা ছাড়িয়ে গেছে কুমিল্লা শিক্ষাবোর্ড। এ বছর কুমিল্লা বোর্ডে এক লাখ ১৪ হাজার ৫৫৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে এক লাখ ১১ হাজার ৬৮০ জন। ফলাফলে গড় পাসের হার ৯৭.৪৯ শতাংশ। মানবিক, বিজ্ঞান ও বাণিজ্য এই তিন বিভাগে জিপিএ-৫ পেয়েছে ১৪ হাজার ১৫৩ শিক্ষার্থী।

রবিবার (১৩ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলনে কুমিল্লা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. আসাদুজ্জামান এই ফলাফল ঘোষণা করেন। 

তিনি জানান, ২০১৭ সালে জিপিএ-৫ পেয়েছেন ৬৭৮ জন, ২০১৮ সালে জিপিএ-৫ পেয়েছেন ৯৪৪ জন, ২০১৯ সালে জিপিএ-৫ পেয়েছেন দুই হাজার ৩৭৫ জন, ২০২০ সালে জিপিএ-৫ পেয়েছেন ৯ হাজার ৩৬৪ জন। তবে এ বছর জিপিএ-৫ পেয়েছেন ১৪ হাজার ১৫৩ জন। 

গতবারের তুলনায় এবার জিপিএ-৫ বেড়েছে চার হাজার ৭৮৯ জন। এ বছর বিজ্ঞান বিভাগে পাসের হার ৯৭ দশমিক ১১শতাংশ। এ বিভাগে ২৪ হাজার ৯৭৪ জন পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ২৪ হাজার ২৫৩ জন। মানবিকে পাসের হার ৯৮ দশমিক ৬ শতাংশ। এ বিভাগে ৫৪ হাজার ৪১৮জন পরীক্ষায় অংশগ্রহণ করেন, আর পাস করেছে ৫৩ হাজার ৩৬২ জন। ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের হার ৯৬ দশমিক ৮৭ শতাংশ। এ বিভাগে ৩৫ হাজার ১৬৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৪ হাজার ৬৫ জন পাস করেছেন।

কুমিল্লা বোর্ডের ফলাফলে এ বছর এগিয়ে রয়েছে মেয়েরা। মেয়েদের পাসের হার ৯৭ দশমিক ৮৯ শতাংশ। বিপরীতে ছেলেদের পাসের হার ৯৭ শতাংশ। এ বছর ৩৯৫টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ৯৭টি প্রতিষ্ঠানে শতভাগ পাসের কৃতিত্ব অর্জন করেছে এবং কোনও প্রতিষ্ঠানে পাসের হার শূন্য নেই। 

শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. আসাদুজ্জামান বলেন, জিপিএ-৫ ও পাসের হারে আমি খুবই খুশি। বিগত বছরগুলোয় যে সব বিষয়ে পরীক্ষার্থীরা পিছিয়ে ছিল সেগুলোতে জোর দেওয়ায় ফলাফল ভালো হয়েছে।

/টিটি/
সম্পর্কিত
এইচএসসি পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি ও ইন্টারনেট সংযোগের নির্দেশ
কেন এগিয়ে আসছে এসএসসি পরীক্ষা
জানা গেলো ২০২৭ সালের এইচএসসি পরীক্ষার সম্ভাব্য তারিখ
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের