ছেলে-মেয়ে-নাতির সঙ্গে উচ্চ মাধ্যমিক পাস করলেন সিরাজ

খাগড়াছড়ি প্রতিনিধি
১৩ ফেব্রুয়ারি ২০২২, ১৯:০৫আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২২, ১৯:০৫

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার আছালং ইসলামপুর এলাকার বাসিন্দা সিরাজুল ইসলাম চৌধুরী ৫০ বছর বয়সে উচ্চ মাধ্যমিক (আলিম) পাস করেছেন। খাগড়াছড়ি ইসলামিয়া আলিম মাদরাসা থেকে পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ ২.১৪ পেয়েছেন তিনি।

এদিকে সরকারি কলেজ থেকে পরীক্ষা দিয়ে সিরাজুল ইসলামের ছোট মেয়ে মাহমুদা সিরাজ জিপিএ ৪.১৭ ও বড় মেয়ের ছেলে মো. নাজমুল হাসান জিপিএ ৪.৬৭ পেয়ে এইচএসসি পাস করেছেন। এছাড়া তার একমাত্র ছেলে হাফেজ নেছারুদ্দীন আহমদ চট্টগ্রাম বায়তুশশরফ কামিল মাদরাসা থেকে আলিম পরীক্ষায় জিপিএ ৪.০০ পেয়েছেন।

সিরাজুল ইসলাম তাইন্দং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সহ-সভাপতি। তার ছয় মেয়ে ও এক ছেলে।

জানা গেছে, ১৯৮৭ সালে এসএসসি পাস করেছিলেন তিনি। এরপর মা-বাবার দেখভাল ও পারিবারিক কাজের চাপে ইচ্ছা থাকলেও পাড়াশোনা এগিয়ে নিতে পারেননি। তবে সবসময় লেখাপড়ার তাগিদ অনুভব করতেন। সেই থেকেই ৫০ বছর বয়সে আলিম পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছেন।

সিরাজুল ইসলাম বলেন, ‌‘এই আনন্দ সীমাহীন, ভাষায় প্রকাশ করতে পারবো না। ইচ্ছা ও অধ্যাবসায়ের কারণে ছেলে-মেয়ে ও নাতির সঙ্গে আজ উচ্চ মাধ্যমিক পাস করেছি। পরিবারের সকল সদস্য  ও শিক্ষকরা পাশে ছিলেন। সবার প্রতি কৃতজ্ঞতা জানাই।’

/এসএইচ/
সম্পর্কিত
এইচএসসি পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি ও ইন্টারনেট সংযোগের নির্দেশ
কেন এগিয়ে আসছে এসএসসি পরীক্ষা
জানা গেলো ২০২৭ সালের এইচএসসি পরীক্ষার সম্ভাব্য তারিখ
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী