মোটরসাইকেলে ট্রাকের ধাক্কা, প্রাণ গেলো কৃষি কর্মকর্তার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৩ ফেব্রুয়ারি ২০২২, ২০:০২আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২২, ২০:০২

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় এ কে এম আশরাফ শান্ত (২৫) নামে এক উপ-সহকারী কৃষি কর্মকর্তা নিহত হয়েছেন। 

রবিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার আলাদাউদপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বিকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

বিজয়নগর উপজেলায় উপ-সহকারী কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন শান্ত। তিনি নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নের হরিপুর গ্রামের আবদুল করিমের ছেলে।

উপ-সহকারী কৃষি কর্মকর্তা হাদিউল ইসলাম সৃজন জানান, গত সপ্তাহে মোটরসাইকেল  কিনেছিলেন শান্ত। এরপর থেকে মোটরসাইকেলে বিজয়নগরে অফিসে আসতেন। আজ সকালে অফিসে আসার পথে আখাউড়া-চান্দুরা সড়কের আলাদাউদপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে মোটারসাইকেলে ধাক্কায় দেয়।

নিহতের ভাই মো. সেলিম বলেন, দুর্ঘটনায় মাথায় প্রচন্ড আঘাত পান শান্ত। প্রথমে তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকার নিউরো সায়েন্স হাসপাতালে নেওয়ার পর বিকাল সোয়া ৫টার তিনি মারা যান। 

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা হাসান বলেন, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

/এসএইচ/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি