ভালোবাসা দিবসে গোলাপের সঙ্গে দেওয়া হলো জন্ম নিবন্ধন সনদ

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
১৪ ফেব্রুয়ারি ২০২২, ১৭:০৭আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২২, ১৭:০৭

ভালোবাসা দিবসে ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিয়েছেন উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী। ভালোবাসা দিবস উপলক্ষে তিনি জনগণের মধ্যে লাল গোলাপের সঙ্গে তুলে দিয়েছেন জন্ম নিবন্ধন সনদ। বসন্তের প্রথম দিনে চেয়ারম্যানের এই ব্যতিক্রমধর্মী উপহার পেয়ে খুশি সাধারণ মানুষ। সোনার হরিণ হয়ে ওঠা জন্ম নিবন্ধন কার্ড চেয়ারম্যান নিজ হাতে ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন।

বিষয়টিকে জনপ্রতিনিধিদের জবাবদিহিতার বাস্তবায়ন বলে মনে করছেন সুধীসমাজের লোকজন।

হলদিয়া পালং ইউনিয়নের সিকদারপাড়ার কফিল উদ্দিন সিকদার বলেন, 'ভালোবাসা দিবসে চেয়ারম্যান নিজে ফুল আর জন্ম নিবন্ধন সনদ নিয়ে আমার কাছে আসবেন, তা কল্পনাই করিনি। জনগণের প্রতি একজন চেয়ারম্যানের এই ভালোবাসা দেশের অন্য জনপ্রতিনিধিদের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।'

 হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) সরোয়ার কামাল বাদশা বলেন, আজ সকালে চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী এক হাতে গোলাপ এবং আরেক হাতে ৩০০ জন্ম নিবন্ধন নিয়ে আমাদের এলাকায় আসেন এবং বিতরণ করেন। 

যুবলীগ নেতা ও চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী বলেন, জনপ্রতিনিধিদের দায়িত্ব হলো জনগণকে ভালোবাসা, জনগণের সেবা করা। ভালোবাসা দিবসটি আমার ইউনিয়নের জনগণের সঙ্গে সেবা ও ভালোবাসা দিয়ে পালন করছি। 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী