অস্ত্র উদ্ধারের ১১ বছর পর দুই আসামির কারাদণ্ড

কুমিল্লা প্রতিনিধি
১৭ ফেব্রুয়ারি ২০২২, ১৮:৪৭আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২২, ১৮:৪৭

অস্ত্র মামলায় কুমিল্লায় দুই আসামির ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) কুমিল্লার জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক নাসরিন জাহান এই রায় ঘোষণা করেন। 

সাজাপ্রাপ্ত দুই আসামি হলেন- মধ্যে আদর্শ সদর উপজেলার শুভপুর এলাকার মৃত নিলু ড্রাইভারের ছেলে মোহাম্মদ কায়উম (২৬) ও একই এলাকার আবুল হোসেনের ছেলে বাবলু মিয়া। মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেন।

জানা গেছে, ২০১১ সালের ২৪ আগস্ট কুমিল্লা নগরীর শুভপুর পুরাতন গোমতী নদীর রাস্তার পাড়ের পশ্চিম পাশে কাইউমের হোটেলে বাবলু, জয়নাল ও হাসিব নামে একদল সন্ত্রাসী অবৈধ অস্ত্র নিয়ে অবস্থান করে। স্থানীয়রা র‌্যাবকে বিষয়টি জানালে র‌্যাব ঘটনাস্থলে আসে। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা দৌড়ে পালিয়ে যাওয়ার সময় সন্ত্রাসী বাবলু ও জয়নালকে আটক করে। পরে তাদের স্বীকারোক্তিতে আসামি কাইউমের হোটেলের ক্যাশ বক্সের নিচে লাল কাপড়ে পেঁচানো একটি সিক্স রিভালবার ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করে।

কুমিল্লার র‌্যাব-১১, সিপিসি-২ এর ডিএডি মো. মোস্তাফা বাদী হয়ে ২০১১ সালের ২৫ আগস্ট মামলাটি করেন।

/এফআর/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী