সুবর্ণচরে বাজারে বিক্রি হচ্ছিল শিয়ালের মাংস  

নোয়াখালী প্রতিনিধি
১৮ ফেব্রুয়ারি ২০২২, ০৮:৫৮আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২২, ০৮:৫৮

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়নের ভুঁইয়ার হাট বাজার থেকে অবৈধভাবে শিয়ালের মাংস বিক্রির দায়ে একজনকে আটক করা হয়েছে। বন বিভাগের সহযোগিতায় সুবর্ণচর উপজেলা ভূমি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। 

পরে তাকে বণ্যপ্রাণী সংরক্ষণ আইনে তিন হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। আটক ব্যক্তি চর জুবিলি ইউনিয়নের উত্তর বাগ্যা গ্রামের আবদুল মালেক (৪০)।

সুবর্ণচর উপজেলা বন কর্মকর্তা মোশাররফ হোসেন বলেন, খবর পেয়ে আবদুল মালেককে আটক করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। পরে বন্যপ্রাণী সংরক্ষণ আইন-২০১২ এর ৩৪ (খ) ধারা মোতাবেক তিন হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। পরে, জব্দ করা শিয়ালের মাংস উপজেলা পরিষদ চত্বরের মাটিতে পুঁতে ফেলা হয়।

তিনি আরও বলেন, শিয়ালসহ অন্যান্য বন্যপ্রাণী প্রকৃতির অবিচ্ছেদ্য অঙ্গ যা পরিবেশের ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সরকার পাতি শিয়ালকে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন-২০১২ এর তফসিল-১ এ সংরক্ষিত বন্যপ্রাণী হিসাবে তালিকাভুক্ত করেছে যা ধরা, মারা, বিক্রি ও খাওয়া দণ্ডনীয় অপরাধ। 
 
এসময় চর জব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক উপস্থিত ছিলেন।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের