এসআইয়ের লাশ উদ্ধারের ঘটনায় মামলা, শনাক্ত হয়নি ঘাতক গাড়ি

কুমিল্লা প্রতিনিধি
১৯ ফেব্রুয়ারি ২০২২, ২২:২১আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২২, ২২:৩৩

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে মো. জাহাঙ্গীর আলম (৪৫) নামে পুলিশের এসআই জাহাঙ্গীর আলমের রক্তাক্ত লাশ উদ্ধারের ঘটনায় মামলা করা হয়েছে। শনিবার (১৯ ফেব্রুয়ারি) বিকালে দাউদকান্দি হাইওয়ে থানার কনস্টেবল মোহাম্মদ মঞ্জুর বাদী হয়ে মামলাটি করেন। মামলায় অজ্ঞাত গাড়ির চালককে আসামি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে দাউদকান্দি হাইওয়ে থানার ওসি মো. জহুরুল হক বলেন, ‘আমাদের থানায় কর্মরত ছিল, তাই আমাদের কনস্টেবল মামলা করেছে। সকালে লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছি। এসআই জাহাঙ্গীর আলম শেরপুর সদর উপজেলার চৈতন খিলা ইউনিয়নের মৃত কাজিম উদ্দীনের ছেলে। তিনি এক ছেলে ও এক মেয়ের বাবা।’

তিনি বলেন, ‘লাশের সুরতহাল দেখে বুঝতে পেরেছি, তাকে কোনও গাড়ি চাপা দিয়েছে। আমরা ঘটনার পর থেকেই খোঁজ নিচ্ছি, কোন গাড়ি তাকে চাপা দিয়েছে। এখানে অনেক গাড়ি যাতায়াত করে, যার কারণে নিশ্চিত করে কিছু বলতে পারছি না।’

এর আগে, শুক্রবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনের দাউদকান্দি টোলপ্লাজায় যানজট নিরসন ও নিরাপত্তার দায়িত্বে ছিলেন জাহাঙ্গীর আলম। রাত ১টার দিকে দাউদকান্দি টোলপ্লাজার অদূরে কুমিল্লামুখী লেনের রাস্তায় তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরে গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে, রাস্তা পারাপারের সময় কোনও গাড়ি তাকে চাপা দিয়ে চলে গেছে।

/এফআর/
সম্পর্কিত
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী