এসআইয়ের লাশ উদ্ধারের ৪২ ঘণ্টা পরেও চিহ্নিত হয়নি ঘাতক

কুমিল্লা প্রতিনিধি
২০ ফেব্রুয়ারি ২০২২, ১৮:০৪আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২২, ১৮:০৪

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে এসআই মো. জাহাঙ্গীর আলমের (৪৫) লাশ উদ্ধারের ৪২ ঘণ্টা পার হলেও এখনও চিহ্নিত হয়নি ঘাতক গাড়ি ও চালক।

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে দাউদকান্দি টোলপ্লাজার অদূরে কুমিল্লামুখী লেনের রাস্তা থেকে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরে গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে, রাস্তা পারাপারের সময় কোনও গাড়ি তাকে চাপা দিয়ে চলে গেছে।

দুর্ঘটনার পর শনিবার বিকালে দাউদকান্দি হাইওয়ে থানার কনস্টেবল মোহাম্মদ মঞ্জুর বাদী হয়ে মামলাটি করেন। মামলায় অজ্ঞাত গাড়ির চালককে আসামি করা হয়েছে।

রবিবার বিকালে দাউদকান্দি হাইওয়ে থানার ওসি মো. জহুরুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা সর্বোচ্চ চেষ্টা করছি, যেন দ্রুত ঘাতক গাড়িটি শনাক্ত করতে পারি। আশপাশে কোনও সিসিটিভি নেই। দূরের সিসিটিভিগুলো থেকে ফুটেজ নিয়ে চেক করছি। এ ছাড়াও যে স্থানে তার লাশ পাওয়া গেছে ওই দিকে আলোর স্বল্পতা রয়েছে। যে কারণে ঘটনার সময় আশপাশের কারও চোখ পড়েনি।’

উল্লেখ্য, এসআই জাহাঙ্গীর আলম শেরপুর সদর উপজেলার চৈতন খিলা ইউনিয়নের মৃত কাজিম উদ্দীনের ছেলে। তিনি এক ছেলে ও এক মেয়ের বাবা।

/এফআর/
সম্পর্কিত
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম