গৃহবধূকে ধর্ষণের মামলায় যুবলীগ নেতা গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি
২১ ফেব্রুয়ারি ২০২২, ১৯:০৯আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২২, ১৯:৫৮

নোয়াখালীর চাটখিলে চাকরি দেওয়ার কথা বলে ডেকে গৃহবধূকে ধর্ষণের প্রধান আসামি যুবলীগ নেতা ফুয়াদ আল মতিনকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। সোমবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে তাকে কুমিল্লা থেকে গ্রেফতার করা হয়। ধর্ষণ, এর ভিডিও ধারণ এবং ভুক্তভোগীকে অচেতন অবস্থায় রাস্তায় ফেলে রাখার ঘটনায় রবিবার রাতে চাটখিল থানায় মামলাটি করা হয়েছে।

জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার (চাটখিল সার্কেল) সাইফুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। ফুয়াদ আল মতিন উপজেলার পাঁচগাঁও ইউনিয়ন যুবলীগের একাংশের সাধারণ সম্পাদক এবং একই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আবু তোরাব গ্রামের মতিন প্রফেসরের ছেলে।

হাসপাতালে ভুক্তভোগী রবিবার জানান, পরিবারের সঙ্গে তিনি দীর্ঘদিন ঢাকায় ছিলেন। তার দুই বছরের একটি সন্তান রয়েছে। এক বছর আগে থেকে পরিচয়ের জেরে পারিবারিক সমস্যা থাকায় ফুয়াদের কাছে একটি চাকরির কথা বলেন। পরে ওই যুবলীগ নেতা জীবনবৃত্তান্তের কপি চাইলে সেটিও জমা দেন। এরপর আজ (২০ ফেব্রুয়ারি) সকাল ১০টায় ওই তাকে পাল্লা বাজারে আসতে বলে ফুয়াদ। তার কথামতো পাল্লা বাজারে ফুয়াদের অফিসে আসেন তিনি।

তার দাবি, ‘ফুয়াদ একটি ইন্স্যুরেন্সে চাকরি করেন। ওই ইন্স্যুরেন্সে অ্যাকাউন্ট সেকশনে চাকরি দেবে বলে জানায়। সেখানে গেলে বিভিন্ন কথা বলে কালক্ষেপণ শুরু করে। কিছুক্ষণ পর নাশতা দেওয়া হয়। পরে কোমল পানীয় দেওয়া হয়। এতে নেশাজাতীয় দ্রব্য মেশানো ছিল। এরপর ফুয়াদ ধস্তাধস্তি শুরু করে। বাধা দিলে মারধর করা হয়। একপর্যায়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় তার এক সহযোগী মোবাইল ফোনে ভিডিও ধারণ করে এবং কাউকে কিছু বললে ভিডিও ছড়িয়ে দেওয়া ও হত্যার হুমকি দেয়। পরে তারা একটি অটোরিকশায় তুলে দিলে চালক তাকে চাটখিল ও পাল্লা বাজারের মাঝামাঝি স্থানে ফেলে চলে যায়। সেখান থেকে এক সিএনজিচালক ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে এনে ভর্তি করেছে তাকে।’

উপজেলা যুবলীগের আহ্বায়ক মোহাম্মদ উল্লাহ পাটোয়ারী বলেন, ‘এ বিষয়ে আমি কিছু জানি না। শারীরিক অসুস্থতা নিয়ে আমি এক সপ্তাহ ধরে ঢাকায় অবস্থান করছি।’ তবে দেড় বছর আগে ওই কমিটি বিলুপ্ত করা হয়েছে বলে তিনি দাবি করেন।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী