‘সরকার দক্ষিণে গেলে আপনাকেও দক্ষিণে যেতে হবে’

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৩ ফেব্রুয়ারি ২০২২, ২১:৫০আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২২, ২১:৫২

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও আশুগঞ্জ উপজেলার ১৩ ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানরা শপথ নিয়েছেন। বুধবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে নিজ কার্যালয়ের সম্মেলন কক্ষে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মো. শাহগীর আলম।

শপথ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ‘সরকারের পক্ষ থেকে আমার জন্য যে আইন প্রযোজ্য আপনাদের জন্য একই আইন। আপনারা যে দল থেকেই আসুন না কেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে সবাইকে একযোগে কাজ করতে হবে। সরকারের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে কাজ করতে হবে। এখানে কেউ অন্য ভিশনে গেলে কাজ হবে না। সরকার দক্ষিণ দিকে গেলে আপনাকেও দক্ষিণ দিকে যেতে হবে। অন্যদিকে যেতে চাইলে যেতে পারেন, কোনও সমস্যা নেই।’

তিনি আরও বলেন, ‘সামনে জাতীয় নির্বাচন আসছে, অনেকে অনেক ধরনের গুজব রটানোর চেষ্টা করবে। এ বিষয়ে চেয়ারম্যানদেরকে সতর্ক থাকতে হবে। গণমাধ্যমকর্মীদের আগে যেন আমি চেয়ারম্যানদের কাছ থেকে সংবাদ জানতে পারি।’ 

শপথগ্রহণ শেষে চেয়ারম্যানরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী যে ভিশন টোয়েন্টি টোয়েন্টি বাস্তবায়ন করছেন, আমরা সেই ভিশন বাস্তবায়নে গ্রামকে শহর হিসেবে রূপান্তর করতে পারবো।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রুহুল আমীন, অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মো. শাহীন, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, জেলা নির্বাচন কর্মকর্তা মো. জিল্লুর রহমান, আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অরবিন্দু বিশ্বাস, আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা আক্তার, আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হানিফ মুন্সিসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এফআর/
সম্পর্কিত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি