দেশ নিয়ে ষড়যন্ত্র জনগণ রুখে দেবে: আইনমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৫ ফেব্রুয়ারি ২০২২, ১৬:৪১আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২২, ১৬:৪১

৩০ লাখ শহীদের বিনিময়ে অর্জিত স্বাধীনতা নিয়ে ষড়যন্ত্র হলে যথাযথ জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, ৩০ লাখ প্রাণ ও বীর মুক্তিযোদ্ধাদের অকুতোভয় অবদানে বাংলাদেশ স্বাধীন হয়েছে। তাই পৃথিবীর মানচিত্র থেকে বাংলাদেশকে মুছে দেওয়া সম্ভব না। অনন্তকাল বাংলাদেশ টিকে থাকবে। কারণ এদেশের বিরুদ্ধে যদি কোনও ষড়যন্ত্র হয় এবং রাজাকার-আলবদরের উত্তরসূরিরা যদি ষড়যন্ত্র করে, তাহলে জনগণ রুখে দেবে।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

এ সময় দলীয় নেতাকর্মীদের সব ভেদাভেদ ভুলে মুক্তিযুদ্ধের চেতনা এবং বঙ্গবন্ধুর আদর্শে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। 

অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মোহাম্মদ সাবির আলমের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন আইন সচিব গোলাম সারোয়ার, পুলিশ সুপার মো. আনিসুর রহমান, কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান রাশেদুল কায়সার ভূঁইয়া জীবন, পৌর মেয়র গোলাম হাক্কানী, সাবেক পৌর মেয়র ইমরান উদ্দিন জুয়েল, কুমিল্লা চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলা শেষ এলাকা প্রকল্পের পরিচালক প্রকৌশলী মো. মিজানুর রহমানসহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা প্রমুখ।

এর আগে, মন্ত্রী আড়াই কোটি টাকা ব্যয়ে উপজেলা পর্যায়ে প্রযুক্তি হস্তান্তরের জন্য কৃষক প্রশিক্ষণ প্রকল্পের আওতায় উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্র, কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া জেলা সেচ এলাকা উন্নয়ন প্রকল্পের আওতায় কসবা ইউনিট অফিস কাম ট্রেনিং সেন্টার এবং উপজেলা পরিষদের রাজস্ব তহবিলের অর্থায়নে আনসার সদস্যদের জন্যে ব্যারাক হাউজ নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন। 

 

/টিটি/
সম্পর্কিত
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দিচ্ছে: আইনমন্ত্রী
১ জুন রামিসা হত্যা ও ধর্ষণ মামলার বিচার শুরু হবে: আইনমন্ত্রী
সর্বশেষ খবর
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি