চাঁদপুরে দুইদিনেও সন্ধান মেলেনি নিখোঁজ ট্রলারের

চাঁদপুর প্রতিনিধি
২৭ জানুয়ারি ২০১৬, ১৮:৫২আপডেট : ২৭ জানুয়ারি ২০১৬, ১৮:৫২

চাঁদপুরের হাইমচরের মেঘনা নদীতে ডুবে যাওয়া ট্রলারের দুইদিনেও সন্ধান মেলেনি। এখনও উদ্ধার কাজ করছে নৌবাহিনী, কোস্টগার্ড, ফায়ার সার্ভিস ও নৌপুলিশ। এদিকে নিখোঁজদের স্বজনরা তীরে বসে লাশের অপেক্ষায় রয়েছেন। নিখোঁজ ব্যক্তিদের খুঁজে না পাওয়া পর্যন্ত চলবে উদ্ধার তৎপরতা জানিয়েছেন হামইচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম সরোয়ার কামাল।
ট্রলার ডুবে যাওয়া একদিন পর বুধবার উদ্ধার কাজে যোগ দিয়েছেন ১৩ সদস্য বিশিষ্ট নৌবাহিনীর একটি বিশেষ দল। এদিকে নিখোঁজদের স্বজনরাও উদ্ধার কাজে যোগ দিয়েছেন। কেউ কেউ নদীর তীরে অপেক্ষা করছেন অন্তত লাশ পাওয়ার আশায়।
চাঁদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার ইকবাল হোসেন জানান, নদীর স্রোতসহ উদ্ধার হওয়া ব্যক্তিরা নির্দিষ্ট করে স্থান বলতে না পারায় উদ্ধার কাজে বিলম্ব হচ্ছে।
শাহ আলম নামের এক স্বজনহারা জানান, আমার মেয়ে ও স্ত্রীকে এখনও খুঁজে পাচ্ছি না। প্রশাসনের কাছে অনুরোধ অন্তত লাশ গুলো যেন দাফন করার সুযোগ পাই।
উল্লেখ্য, মঙ্গলবার সকালে চাঁদপুরের হাইমচরের তেলির মোড় থেকে ঈশানবালা চরের উদ্দেশ্যে রওনা করে মেঘনা নদীর মাঝ নদীতে তেলবাহী টেংকারের সঙ্গে ধাক্কা খেয়ে ৫০জন যাত্রী নিয়ে ডুবে যায় রবিন পরিবহন নামের ট্রলারটি। প্রশাসনের পক্ষ থেকে ৯জন নিখোঁজের তালিকা করা হয়েছে। যাদের অধিকাংশই শিশু।
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের