চাঁদপুরে কিশোর-কিশোরীর ‘আত্মহত্যা’

চাঁদপুর প্রতিনিধি
২৭ ফেব্রুয়ারি ২০২২, ১০:৫৮আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২২, ১০:৫৮

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বিষপানে কিশোর-কিশোরী ‘আত্মহত্যা’ করেছে। শনিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের কাশিমনগর গ্রামে এ ঘটনা ঘটে। 

একজনের বয়স ১৬ বছর এবং আরেকজনের ১২ বছর। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই-বোন। তাদের বাড়ি ইউনিয়নের কাশিমনগর ও কলস ভাঙা গ্রামে।

স্থানীয়রা জানায়, দীর্ঘদিন আগে ওই কিশোরের বাবা মারা যাওয়ায় মায়ের সঙ্গে নানার বাড়ি কাশিমনগরে থাকতো। তার মায়ের দ্বিতীয় বিয়ে হলে মামার বাড়িতে থাকা শুরু করে। এক পর্যায়ে মামাতো বোনের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এদিকে ওই কিশোরীর বাবার সঙ্গে মায়ের দীর্ঘদিন আগে বিচ্ছেদ ঘটে। তারপর থেকে সে সৎ মায়ের কাছেই ছিল।

পুলিশ জানায়, শনিবার কিশোরের মা দ্বিতীয় স্বামীর বাড়িতে এবং কিশোরীর মা বাবার বাড়িতে ছিলেন। এ সময় তাদের মধ্যে কোনও একটা বিষয়ে মনোমালিন্য হয়। সেজন্য তারা কীটনাশক জাতীয় কিছু খেয়ে ফেলে। তাদেরকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পথে কিশোরীর মৃত্যু হয়। পরে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে দাউদকান্দিতে কিশোর মারা যায়।

দুর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান মোকাররম হোসেন ওপেল বলেন, বিষয়টি আমি জেনেছি। স্থানীয় মেম্বারকে এ বিষয়ে খোঁজ-খবর নিতে বলেছি।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল জানান, মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পরিবারের পক্ষ থেকে অপমৃত্যু বলা হলেও ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন আসলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

/এসএইচ/
সম্পর্কিত
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশাগ্রস্ত ছিলেন বসুন্ধরা সিটি থেকে পড়ে নিহত যুবক
ঋণের চাপে স্বামীর পর প্রাণ দিলেন স্ত্রীও
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম