বাবা-ছোট ভাইয়ের পর জয়ও চলে গেলো

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৭ ফেব্রুয়ারি ২০২২, ১১:৪০আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২২, ১১:৪৪

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় অগ্নিকাণ্ডে বাবা ও ছোট ভাইয়ের পর ৯ বছরের কিশোর জয়ও মারা গেছে। ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় রবিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ৯টায় তার মৃত্যু হয়। জয়ের চাচা শরীফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে জয়ের বাবা মকবুল হোসেন (৪০) ও ছোট ভাই জুবায়ের (৭) মারা যায়। অগ্নিদগ্ধ হয়ে চিকিৎসা নিচ্ছেন মকবুল হোসেনের স্ত্রী রেখা বেগম। এর মধ্যে মৃত সন্তান প্রসব করেছেন তিনি।

আরও পড়ুন: ছেলের পর মারা গেলেন অগ্নিদগ্ধ বাবাও

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আশুগঞ্জ উপজেলার শরীয়তনগর এলাকার মোহাম্মদ আলাই মিয়ার পাঁচতলা বাড়ির নিচতলায় ভাড়া থাকতেন মকবুল হোসেন ও তার পরিবার। গত ২৩ ফেব্রুয়ারি রাতে সোয়া ১০টার দিকে ভবনের নিচতলায় বিকট শব্দ হয়ে আগুন লাগে। মুহূর্তেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। মকবুল তখন রাতের খাবার খেতে বসেছিলেন। 

অগ্নিকাণ্ডের পর বাসার বিদ্যুৎ চলে যাওয়ায় অন্ধকারে দরজা খুঁজে না পাওয়ায় তারা বের হতে পারেননি। ভেতরে আটকা পড়ে অগ্নিদগ্ধ হন। খবর পেয়ে আশুগঞ্জ, সরাইল ও ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন: গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুর মৃত্যু, বাবা-মা ও ভাই দগ্ধ

পরে বাসার ভেতর থেকে মকবুল হোসেনের ছোট ছেলে জুবায়েরের লাশ উদ্ধার করে ফায়াস সার্ভিস। দগ্ধ মকবুল ও তার স্ত্রী রেখা বেগম এবং বড় ছেলে জয়কে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকায় পাঠানো হয়। পরে ২৫ ফেব্রুয়ারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মকবুল মারা যান। তিনি শরীফপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি।

পুলিশ জানায়, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুনের সূত্রপাত। সিলিন্ডারের সুইচ দেওয়ার অনেক পর দেয়াশলাই জ্বালানোয় আগুন ধরে বিস্ফোরণ ঘটে।

/এসএইচ/
সম্পর্কিত
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
সর্বশেষ খবর
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী