চট্টগ্রামে আরও ২৯ জনের করোনা শনাক্ত হয়েছে। সোমবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৮টা পর্যন্ত ১২টি ল্যাবে এক হাজার ৫৮৬টি নমুনা পরীক্ষার পর এ ফলাফল পাওয়া যায়। পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১ দশমিক ৮২ শতাংশ। এর আগের দিন রবিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ৮ টা পর্যন্ত ৮ টি ল্যাবে এক হাজার ৫৫৯ জনের নমুনা পরীক্ষায় ১৪ জনের করোনা শনাক্ত হয়।
পরীক্ষার তুলনায় শনাক্তের হার ছিল দশমিক ৮৯ শতাংশ।
সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী বলেন, সোমবার চট্টগ্রামে শনাক্তের ২৯ জনের মধ্যে ১৯ জন নগরীর এবং ১০ জন জেলার বাসিন্দা। ১৫টি উপজেলার মধ্যে বাঁশখালী ও ফটিকছড়িতে একজন করে, রাউজানে দুই জন হাটহাজারী ও সন্দ্বীপে তিন জন করে করোনা শনাক্ত হয়।
উল্লেখ্য, চট্টগ্রামে এ পর্যন্ত এক লাখ ২৬ হাজার ৪০০ জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে নগরীতে ৯১ হাজার ৯২৩ জন ও জেলার ১৫টি উপজেলায় ৩৪ হাজার ৪৭৭ জনের মধ্যে এ ভাইরাস শনাক্ত হয়েছে। করোনায় চট্টগ্রামে এক হাজার ৩৬২ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে নগরীতে ৭৩৪ জন ও জেলায় ৬২৮ জন।









