গৃহপরিচারিকাকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার সব আসামি খালাস

চট্টগ্রাম প্রতিনিধি
০২ মার্চ ২০২২, ১৭:৪২আপডেট : ০২ মার্চ ২০২২, ১৭:৪২

চট্টগ্রামে গৃহপরিচারিকা কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে করা মামলার সব আসামি খালাস পেয়েছে। বুধবার (২ মার্চ) চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক ফেরদৌস আরা এই আদেশ দেন।

খালাসপ্রাপ্তরা হলো- ফিরোজ, মনিরুল ইসলাম, নিজাম উদ্দিন, লাকী আকতার, সাফিয়া আকতার ও ছকিনা। রায় ঘোষণার সময় নেজাম, মনির ও ফিরোজ আদালতে উপস্থিত ছিল।

আদালত সূত্রে জানা গেছে, ২০০০ সালে চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রুহুল আমিন খোন্দকারের নাসিরাবাদ হাউজিং সোসাইটির সরকারি বাসায় কাজ করতো ১৩ বছর বয়সী এক কিশোরী। ওই বছরের ২৪ এপ্রিল বাসা থেকে বের হলে সে ধর্ষণের শিকার হয়। 

এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের তৎকালীন এক কর্মচারী ২০০০ সালের ৫ মে বাদী হয়ে পাঁচলাইশ থানায় মামলা করেন। পরে পুলিশ তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করে। এ মামলায় ২৬ জন সাক্ষী ছিলেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী খন্দকার আরিফুল আলম বলেন, মামলায় ২৬ জন সাক্ষীর মধ্যে মাত্র ৪ জন আদালতে সাক্ষ্য দেন। ভুক্তভোগীও সাক্ষ্য দিতে আসেনি। সাক্ষীর অভাবে মামলার এজাহারে থাকা আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করা সম্ভব হয়নি।

/এসএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী