দুর্বৃত্তের ছোড়া অ্যাসিডে ঝলসে গেলো গৃহবধূর মুখ

পটুয়াখালী প্রতিনিধি
০২ মার্চ ২০২২, ১৯:৪২আপডেট : ০২ মার্চ ২০২২, ১৯:৪২

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় দুর্বৃত্তের ছোড়া অ্যাসিডে এক গৃহবধূর (২১) মুখমন্ডল ঝলসে গেছে। বুধবার (২ মার্চ) ভোরে উপজেলার গুপ্তের হাওলা গ্রামে এই ঘটনা ঘটে।

ভুক্তভোগীর পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, চার বছর আগে বরিশালের বাবুগঞ্জ এলাকার যুবক মিলনের সঙ্গে ওই নারীর বিয়ে হয়। বিয়ের পর থেকেই মিলন বিভিন্ন সময় যৌতুকের দাবিতে তাকে হুমকি দিয়ে আসছিল। বুধবার ভোরে ঘরের বেড়ার ফাঁক দিয়ে তার মুখে এসিড নিক্ষেপ করে। তাদের দাবি, মিলনই এসিড ছুড়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক জানান, তার মুখ ঝলসে গেছে। বা চোখ বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। গলাচিপা হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আনোয়ার বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। তদন্তের পর জড়িতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

/এসএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের