ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৫ কিলোমিটার যানজট

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
০৪ মার্চ ২০২২, ১৯:৩৭আপডেট : ০৪ মার্চ ২০২২, ১৯:৩৭

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই অংশে ১৫ কিলোমিটারজুড়ে যানজট সৃষ্টি হয়েছে। শুক্রবার (৪ মার্চ) দুপুর ২টায় শুরু হওয়া যানজট সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ছিল। মহাসড়কের সুফিয়া রোড থেকে মিঠাছরা বাজার পর্যন্ত ঢাকামুখী লাইনে পলিমার মডিফায়েড বিটুমিন ঢালাইয়ের কাজ চলছে। এ কারণে ওই অংশে সারাদিন যানবাহন চলাচল বন্ধ থাকায় যানজটের সৃষ্টি হয়।

মহাসড়কের বড়তাকিয়া এলাকা থেকে সোনাপাহাড় পর্যন্ত এলাকায় গাড়ি চলাচল করছে খুবই ধীরগতিতে। ফলে প্রায় ১৫ কিলোমিটার এলাকাজুড়ে যানজট দেখা দেয়। 

ছুটির দিন হওয়ায় আজ সড়কে যাত্রীবাহী গাড়ির পাশাপাশি ব্যক্তিগত গাড়ি চলাচল বেড়েছে। এর আগে বৃহস্পতিবার সকাল ১০ থেকে রাত ৯টা পর্যন্ত মিরসরাই অংশে প্রায় ২০ কিলোমিটার এলাকায় যানজট ছিল।

ঠিকাদারি প্রতিষ্ঠান তাহের অ্যান্ড ব্রাদার্সের প্রকল্প কর্মকর্তা রাসেল আহমেদ জানান, মিরসরাইয়ের সুফিয়া রোড থেকে মিঠাছরা বাজার অংশে পলিমার মডিফায়েড বিটুমিন ঢালাইয়ের কাজ চলছে। এ কারণে মহাসড়কের ঢাকামুখী লাইনে গাড়ি চলাচল সাময়িকভাবে বন্ধ। সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মহাসড়কের সংস্কার কাজ চলে।

জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ থানার উপ-পরিদর্শক (এসআই) তসলীম বলেন, যানজট নিরসনে হাইওয়ে পুলিশ মহাসড়কে সর্বোচ্চ চেষ্টা করছে।

/এসএইচ/
সম্পর্কিত
ঈদের ছুটির শেষ দিনেও ফাঁকা রাজধানী, নেই যানজট
ঈদ শেষে ঢাকায় ফিরছে মানুষ, পদ্মা সেতুতে নেই যানজট
যানজট কমছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের