চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার কমেছে। এই সময়ে ১৩টি ল্যাবে এক হাজার ৫৮৭টি নমুনা পরীক্ষায় ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার তুলনায় শনাক্তের হার দশমিক ৮৯ শতাংশ।
শনিবার (৫ মার্চ) সকালে জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, চট্টগ্রামে দুই দিন ধরে করোনা শনাক্তের হার এক শতাংশের নিচে। শনিবার ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরীর ৯ জন এবং ৪ জন উপজেলার বাসিন্দা। ১৫টি উপজেলার মধ্যে হাটহাজারী ও বোয়ালখালীতে ১ জন করে এবং মিরসরাইতে দুই জনের করোনা শনাক্ত হয়।
উল্লেখ্য, চট্টগ্রামে এ পর্যন্ত এক লাখ ২৬ হাজার ৫৩২ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরীতে ৯২ হাজার ২২ ও জেলার ১৫টি উপজেলায় ৩৪ হাজার ৫১০ জন। করোনায় মোট এক হাজার ৩৬২ জন মারা গেছেন।









