চট্টগ্রামে মাদ্রাসা থেকে ছাত্রের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৫ মার্চ ২০২২, ১৪:৫২আপডেট : ০৬ মার্চ ২০২২, ২৩:২৪

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় এক মাদ্রাসাছাত্রের (৭) গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (৫ মার্চ) বেলা ১১টায় উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের আল্লামা শাহ আছিয়র রহমান হেফজখানা ও এতিমখানা থেকে লাশ উদ্ধার করে পুলিশ। ওই ছাত্র মাদ্রাসার হেফজ বিভাগে পড়তো। তার বিাড়ি চরনদ্বীপ ইউনিয়নের ফকিরহাটে।

মাদ্রাসার পরিচালক শাহজাদা শেখ মো. সানাউল্লাহ জানান, ওই ছাত্র সবার সঙ্গে ফজরের নামাজ পড়েছে। এরপর ছবকও নিয়েছে। ৭টার দিকে নাস্তা করতে যাওয়ার পর তাকে আর পাওয়া যায়নি। পরে মাদ্রাসার দ্বিতীয় তলায় মাশফির রক্তাক্ত লাশ দেখতে পায় অন্য ছাত্ররা। পরে থানা পুলিশকে বিষয়টি অবহিত করা হয়।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম জানান, লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হবে। তদন্তের পর হত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

/এসএইচ/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম