মিতু হত্যা: বাবুলের শ্বশুরের নারাজি আবেদন খারিজ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৬ মার্চ ২০২২, ২১:৩৭আপডেট : ০৬ মার্চ ২০২২, ২১:৩৭

সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যার ঘটনায় করা দ্বিতীয় মামলায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) দেওয়া চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করেছে আদালত। সেই সঙ্গে মামলার বাদী ও মিতুর বাবা মোশারফ হোসেনের নারাজি আবেদন খারিজ করে দেওয়া হয়েছে।

রবিবার (৬ মার্চ) চট্টগ্রামের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল হালিম শুনানি শেষে এই আদেশ দেন। 

মামলার তদন্ত কর্মকর্তা ও পিবিআই চট্টগ্রাম মেট্রো ইউনিটের পরিদর্শক আবু জাফর মো. ওমর ফারুক জানান, মিতুর বাবার করা মামলায় দেওয়া চূড়ান্ত প্রতিবেদন আদালত গ্রহণ করেছে। এখন মিতু হত্যায় বাবুল আক্তারের করা মামলাটি চলবে। মিতু হত্যায় সব আসামি বাবুল আক্তারের করা মামলায় গ্রেফতার আছে।

আদালত সূত্র জানায়, মিতু হত্যার ঘটনায় ২০২১ সালের ১২ মে মোশাররফ হোসেন বাদী হয়ে নগরীর পাঁচলাইশ থানায় বাবুল আক্তারসহ আট জনকে আসামি করে হত্যা মামলা করেন। ওই মামলায় বাবুল আক্তারকে গ্রেফতার দেখানো হয়। গত ২৫ জানুয়ারি  মোশাররফ হোসেনের মামলায় পিবিআই আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়। 

এর আগে ৯ জানুয়ারি বাবুল আক্তারের করা মামলায় তাকে গ্রেফতার দেখানোর আবেদন করে পিবিআই। পরবর্তী সময়ে ২২ ফেব্রুয়ারি পিবিআইয়ের দেওয়া চূড়ান্ত প্রতিবেদনের ওপর নারাজি প্রতিবেদন দাখিল করেন মোশাররফ হোসেন। রবিবার শুনানি শেষে তার  আবেদন খারিজ করে দেন। 

২০১৬ সালের ৫ জুন সকালে চট্টগ্রাম নগরীর নিজাম রোডে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার পথে দুর্বৃত্তদের গুলি ও ছুরিকাঘাতে খুন হন মাহমুদা খানম মিতু। ঘটনার সময় মিতুর স্বামী পুলিশ সুপার বাবুল আক্তার অবস্থান করছিলেন ঢাকায়। ঘটনার পর চট্টগ্রামে ফিরে পাঁচলাইশ থানায় অজ্ঞাতনামাদের আসামি করে একটি হত্যা মামলা করেন তিনি।

/এসএইচ/
সম্পর্কিত
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম