কুমিল্লায় স্কুলছাত্র হত্যায় ৩ জনের আমৃত্যু কারাদণ্ড

কুমিল্লা প্রতিনিধি
০৮ মার্চ ২০২২, ১৫:২৭আপডেট : ০৮ মার্চ ২০২২, ১৫:২৭

কুমিল্লার হোমনা উপজেলায় জাহিদ হাসান নামে এক স্কুলছাত্রকে অপহরণের পর হত্যার দায়ে তিন জনকে আমৃত্যু কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৮ মার্চ) দুপুর ১টায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ-৪ এর বিচারক সেলিনা আক্তার এই রায় ঘোষণা করেন। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট কামরুজ্জামান বাবুল ও মো. আবদুল্লাহ আল নোমান বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলো-উপজেলার ভিটিকালমিনা গ্রামের মজিবুরের ছেলে মো. জিহাদ হোসেন (২৪)। হাফেজ হোসেনের ছেলে এমদাদ হোসেন (২২) এবং মুরাদনগর উপজেলার ও দুলালপুরের ভাড়াটিয়া শাহ জালালের ছেলে খাইরুল ইসলাম (২২)।

রায় ঘোষণাকালে আসামি খাইরুল ইসলাম আদালতে উপস্থিত ছিল। অপর দুই আসামি হাইকোর্ট থেকে জামিনের পর পলাতক রয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ৪ নভেম্বর হোমনা উপজেলার সাপলেজী গ্রামের  আক্তারুজ্জামানের ছেলে দুলালপুরচন্দ্র মনি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির জাহিদ হাসানকে বাড়ির পাশ থেকে অপরহরণ করে তারই তিন বন্ধু। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে  ৫ নভেম্বর হোমনা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে পরিবার। 

অপহরণকারীরা ৬ নভেম্বর সন্ধ্যায় জাহিদের চাচা মাসুদ রানার মোবাইল ফোনে কল দিয়ে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। জাহিদের পরিবারকে বিষয়টি জানান মাসুদ। তারা টাকা দিতে অপারগতা প্রকাশ করেন এবং বিষয়টি থানা পুলিশকে জানান। এরপর মোবাইল ফোনের কল লিস্টের সূত্র ধরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জিহাদ হোসেন, এমদাদ ও খাইরুলকে আটক করে পুলিশ।

আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মুক্তিপণ দাবি ও জাহিদকে হত্যা করে স্কুলের সেপটিক ট্যাংকে ফেলে রাখে বলে পুলিশকে জানায়। তাদের স্বীকারোক্তি অনুযায়ী দুলালপুর চন্দ্র মনি উচ্চ বিদ্যালয়ের সেপটিক ট্যাংকের ভেতর থেকে লাশ উদ্ধার করা হয়।

জাহিদের বাবা আক্তারুজ্জামান রায়ে অসন্তোষ প্রকাশ করে বলেন, ‘আমার ছেলেকে তারা নৃশংসভাবে হত্যা করেছে। তাদের মৃত্যুদণ্ড আশা করেছিলাম।’

/এসএইচ/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী