দুপুরে ফিরছেন ইউক্রেনে আটকে পড়া ২৮ নাবিক-ক্রু  

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম 
০৯ মার্চ ২০২২, ১২:১১আপডেট : ০৯ মার্চ ২০২২, ১২:৩৭

বুধবার (৯ মার্চ) দুপরে দেশে ফিরছেন ইউক্রেনের অলভিয়া বন্দরে আটকে পড়া বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) ‘বাংলার সমৃদ্ধি’ জাহাজের ২৮ নাবিক-ক্রু। মঙ্গলবার (৮ মার্চ) মধ্যরাতে রোমানিয়ার রাজধানী বুখারেস্ট থেকে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হন তারা। সবকিছু ঠিক থাকলে বুধবার (৯ মার্চ) দুপুরে ঢাকা শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে নাবিক ও ক্রুদের বহনকারী ফ্লাইট।

বিএসসি'র মহাব্যবস্থাপক (শিপ পার্সোনাল) ক্যাপ্টেন আমির মো. আবু সুফিয়ান এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ২৮ নাবিক ক্রু দুপরে দেশে আসছেন। তবে নিহত নাবিক হাদিসুরের লাশ তাদের সঙ্গে আসছে না। পরবর্তীতে তার লাশ দেশে আনা হবে।

বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফির্সাস অ্যাসোসিয়েশনের (বিএমএমওএ) সভাপতি ক্যাপ্টেন মো. আনাম চৌধুরী বলেন, বুধবার ভোর ৩টায় তারা টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রোমানিয়া থেকে রওনা দেন। দুপুর ১টার ভেতরে তারা ঢাকা বিমানবন্দরে পৌঁছাবেন বলে আশা করছি।  

এদিকে ২৮ নাবিক-ক্রু দেশে ফেরার খবরে স্বজনদের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। বাংলার সমৃদ্ধি জাহাজের প্রধান প্রকৌশলী মো. ওমর ফারুক তুহিনের ছোটভাই ওমর শরীফ তুষার বলেন, দুপুরে আমরা বড়ভাই দেশে ফিরছেন। এজন্য আমরা অত্যন্ত আনন্দিত। বড় ভাইয়ের স্ত্রী-সন্তানসহ আমরা সবাই থাকবো বিমানবন্দরে।

বাংলার সমৃদ্ধি জাহাজের ২৮ নাবিক-ক্রুরা হলেন- জি এম নুর ই আলম, মো. মনসুরুল আমিন খান, সেলিম মিয়া, রমা কৃষ্ণ বিশ্বাস, মো. রুকনুজ্জামান রাজিব, ফারিয়াতুল জান্নাত তুলি, ফয়সাল আহমেদ সেতু, মোহাম্মদ ওমর ফারুক, সৈয়দ আসিফুল ইসলাম, রবিউল আউয়াল, সালমান সরওয়ার সামি, ফারজানা ইসলাম মৌ, মো. শেখ সাদি, মো. মাসুদুর রহমান, মো. জামাল হোসাইন, মোহাম্মদ হানিফ, মো. আমিনুর ইসলাম, মো. মহিন উদ্দিন, হোসাইন মোহাম্মদ রাকিব, সাজ্জাদ ইবনে আলম, নাজমুল উদ্দিন, মো. নজরুল ইসলাম, সরওয়ার হোসাইন, মো. মাসুম বিল্লাহ, মোহাম্মদ হোসাইন, মো. শফিকুর রহমান, মো. আতিকুর রহমান ও মোহাম্মদ সাইফ উদ্দিন।  

১৮০ মিটার দৈর্ঘের বাল্ক ক্যারিয়ার বাংলার সমৃদ্ধি জাহাজ তুরস্ক থেকে ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের অলিভিয়া বন্দরে জলসীমায় নোঙর করে। গত ২৩ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতি উদ্ভূত হলে অলিভিয়া বন্দরের বাণিজ্যিক কার্যক্রম স্থগিত হয়ে যায়। জাহাজটি ২৯ জন নাবিক-ক্রু নিয়ে ওখানেই নোঙর করা অবস্থায় আটকা পড়ে।  বাংলাদেশ সময় বুধবার (২ মার্চ) রাত ৯টা ২৫ মিনিট ও ইউক্রেণ সময় ৫ টা ২৫ মিনিটে বাংলার সমৃদ্ধি জাহাজে রকেট হামলার ঘটনা ঘটে। এতে বিস্ফোরণে মারা যান জাহাজটির থার্ড ইঞ্জিনিয়ার মো. হাদিসুর রহমান। এ ঘটনার পর আতঙ্কিত হয়ে পড়েন জাহাজে আটকে থাকা বাকি ২৮ নাবিক-ক্রু। এরপর টাগবোটের সাহায্যে বেঁচে থাকা ২৮  নাবিক-ক্রু’দের বৃহস্পতিবার (৩ মার্চ) সন্ধ্যায় তীরে আনা হয়। তাদের রাখা হয় ইউক্রেনের অলভিয়া এলাকার একটি বাংকারে। সেখান থেকে শনিবার (৫ মার্চ) বাংলাদেশ সময় দুপুর ১২টায় সড়কপথে যাত্রা শুরু করে। রবিবার (৬ মার্চ) সন্ধ্যায় ২৮ নাবিক-ক্রু রোমানিয়ার একটি হোটেলে পৌঁছে।  

/টিটি/
সম্পর্কিত
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
রুশ হামলার পর ট্রাম্পের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চাইলেন জেলেনস্কি
ইউক্রেনজুড়ে রাশিয়ার বড় ধরনের হামলায় নিহত ৯, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের