চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্বে দেবু-আজিজ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১০ মার্চ ২০২২, ১২:২৪আপডেট : ১০ মার্চ ২০২২, ১২:৩৪

দীর্ঘ ২১ বছর পর চট্টগ্রাম মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে দেবাশীষ নাথ দেবু সভাপতি ও আজিজুর রহমান আজিজ সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন।

বুধবার (৯ মার্চ) রাতে স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। তিন বছরের জন্য ২০ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। আগামী সাত দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।

কমিটির অন্যরা হলেন—সহ-সভাপতি হেলাল উদ্দিন, আবুল হাসনাত মো. বেলাল, অ্যাডভোকেট তসলিম উদ্দিন, সুজিত দাশ, দেলোয়ার হোসেন ফরহাদ, মনোয়ার জাহান মনি, নাজমুল হুদা শিপন, মো. আজিজ মিছির, আজাদ খান অভি, আবদুর রশিদ লোকমান, মিনহাজুল আবেদীন চৌধুরী সায়েম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাইফুদ্দিন, আব্দুল্লাহ আল মামুন, সরফরাজ নেওয়াজ চৌধুরী রবিন, সাংগঠনিক সম্পাদক মাছুদ খান, মো. সালাহ উদ্দিন (শেরশাহ), তেবাশীষ আচার্য্য ও প্রচার সম্পাদক তাসাদ্দেক নূর চৌধুরী তপু।

এর আগে ২০২১ সালের ১৯ জুন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের ভার্চুয়াল সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতারা ভিডিও কনফারেন্সে যুক্ত হন। তবে সম্মেলনের দিন কমিটি ঘোষণা করা হয়নি। প্রায় আট মাস পর বুধবার কমিটি ঘোষণা করা হয়েছে।

উল্লেখ্য, ২০০১ সালের ১৪ জুলাই নগর স্বেচ্ছাসেবক লীগের ২১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন হয়। এটা ছিল সংগঠনটির চট্টগ্রাম মহানগরে প্রথম কমিটি। এতে আহ্বায়ক করা হয় আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচএম জিয়াউদ্দিনকে।

/এসএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের