ট্রাকের এয়ার ক্লিনার বক্সে মিললো ১৯ হাজার পিস ইয়াবা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১২ মার্চ ২০২২, ১৪:২৯আপডেট : ১২ মার্চ ২০২২, ১৪:২৯

চট্টগ্রামে ট্রাকে করে ইয়াবা পাচারের সময় দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব-৭ এর সদস্যরা। এ সময় তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ট্রাকের এয়ার ক্লিনার বক্সের ভেতরে কৌশলে লুকানো অবস্থায় ১৯ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। শুক্রবার (১১ মার্চ) রাতে জেলার বাঁশখালী উপজেলার পাকা রাস্তার উপর বিশেষ চেকপোস্ট বসিয়ে তল্লাশির সময় ইয়াবা উদ্ধার হয়। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ৫৭ লাখ টাকা।

গ্রেফতার দুই জন হলেন- সাতকানিয়া উপজেলার কেউচিয়া এলাকার মো. নিজাম উদ্দিনের ছেলে মো. মুক্তার হোসেন (২২)। অপরজন একই উপজেলার দক্ষিণ ডেমশা এলাকার আক্তার হোসেনের ছেলে মো. রাসেল (২২)।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নূরুল আবছার বলেন, ‘গ্রেফতার দুই জন প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন তারা দীর্ঘ দিন ধরে কক্সবাজার জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী থেকে মাদক সংগ্রহ করে পরবর্তীতে তা কক্সবাজার এবং চট্টগ্রামসহ দেশের প্রত্যন্ত অঞ্চলে বিক্রি করে আসছে। তাদের বিরুদ্ধে বাঁশখালী থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

/টিটি/
সম্পর্কিত
মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী যৌথ অভিযান শুরু
এ যেন ‘গাঁজার সিলিন্ডার’
মাদকসহ গ্রেফতার বিএনপি নেতাকে আজীবনের জন্য বহিষ্কার
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম