৬০ ড্রাম সয়াবিন তেল মজুত, ৫০ হাজার টাকা জরিমানা

লক্ষ্মীপুর প্রতিনিধি
১২ মার্চ ২০২২, ১৮:৪৮আপডেট : ১২ মার্চ ২০২২, ১৮:৪৮

লক্ষ্মীপুরে অবৈধভাবে সয়াবিন তেল মজুতের অপরাধে নিউ আল-আমিন স্টোর নামে এক দোকানের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১২ মার্চ) বিকাল সাড়ে ৩টার দিকে শহরের গোডাউন রোডে অভিযান চালিয়ে এ জরিমানা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান হোসেন। জরিমানা অনাদায়ে তাকে এক বছরের কারাদণ্ডও দেওয়া হয়।

জানা গেছে, শহরের গোডাউন রোডের নিউ আল-আমিন স্টোরে ৬০ ড্রামে সয়াবিন তেলের অবৈধ মজুত পাওয়া যায়। অবৈধভাবে ভোজ্যতেলের মজুত করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির দায়ে মালিক আব্দুল মোতালেবের ছেলে আবুল হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

ইউএনও ইমরান হোসেন বলেন, কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট করে ভোজ্যতেলের বাজারে অস্থিতিশীল করার চেষ্টা করছিল। সুনির্দিষ্ট অভিযোগ ছিল। যার ভিত্তিতে বাজারের একটি দোকানে অভিযান পরিচালনা করি। অভিযানে ওই অভিযোগের সত্যতা পাই। তিনি অতিরিক্ত তেল মজুত করে রেখেছিলেন।আমাদের এ অভিযান চলমান থাকবে।

/এফআর/
সম্পর্কিত
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
‘বাধ্য হয়েই’ জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার: প্রতিমন্ত্রী
অব্যবস্থাপনার দায় ৩ লাখ টাকা? 
সর্বশেষ খবর
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের