আ.লীগের সভায় এমপি একরামুল করিমকে নিন্দা

নোয়াখালী প্রতিনিধি
১২ মার্চ ২০২২, ২০:৫৮আপডেট : ১২ মার্চ ২০২২, ২০:৫৮

লাইভে এসে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে কটূক্তি করায় নোয়াখালী-৪ (সদর ও সুবর্ণচর) আসনের এমপি একরামুল করিম চৌধুরীর বিরুদ্ধে নিন্দা জানানো হয়েছে। শনিবার (১২ মার্চ) বিকালে জেলার দলীয় কার্যালয়ে নোয়াখালী আওয়ামী লীগের বর্ধিত সভায় এ বিষয়ে প্রস্তাব করা হলে সর্বসম্মতিক্রমে তা গৃহীত হয়।।

জেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ এ এইচ এম খায়রুল আনম চৌধুরী সেলিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন।

আরও পড়ুন: ওবায়দুল কাদের আ.লীগের অনেক ক্ষতি করছেন: একরামুল করিম

জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক শিহাব উদ্দিন শাহীন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘লাইভে এসে এমপি একরামুল করিম চৌধুরীর দেওয়া বক্তব্যের নিন্দা প্রস্তাব আনা হয়। আবু সাঈদ আল মাহমুদ স্বপনও একরামের বক্তব্যের নিন্দা জানান। ওনার (একরামুল করিম চৌধুরী) বিরুদ্ধে আমাদের আগেই সিদ্ধান্ত নেওয়া আছে। সেটি রেজুলেশন করে ঢাকায় পাঠানো হয়েছে। বিষয়টি আজকের সভায় আবার নিশ্চিত করা হয়েছে।’

নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভা

সভায় সিদ্ধান্ত হয়, জুলাই মাসের শেষ সপ্তাহে জেলা আওয়ামী লীগের সম্মেলন হবে। তার আগে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সম্মেলন শেষ করার জন্য প্রত্যেকটা উপজেলায় একটা সমন্বয় কমিটি করে দেওয়া হয়েছে। তারাই সব সম্মেলন সমাপ্ত করবে।

এদিকে, এমপি একরামুল করিমের বিরুদ্ধে বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ তুলে জেলা ও সদর উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন। মানববন্ধন থেকে নেতাকর্মীরা তাকে দল থেকে বহিষ্কারের দাবি জানান।

অপরদিকে, এমপি একরামুল করিম চৌধুরীকে সমর্থন জানিয়ে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের একাংশ বিক্ষোভ মিছিল বের করে তার পক্ষে স্লোগান দেয়। পরে তারা শহরের জামে মসজিদ মোড়ে জড়ো হলে পুলিশ তাদের বাধা দেয়। এতে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিলে পুলিশ দুই পক্ষকে সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় একরামের সমর্থকরা বসুরহাট পৌর মেয়র কাদের মির্জার বিরুদ্ধে স্লোগান দেন। তখন জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বর্ধিত সভা চলছিল।

/এফআর/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম