তেলের দাম পাঁচ টাকা বেশি নেওয়ায় ১৫ হাজার জরিমানা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৩ মার্চ ২০২২, ১৯:০২আপডেট : ১৩ মার্চ ২০২২, ১৯:০৭

চট্টগ্রামে পাঁচ লিটারের এক বোতল সয়াবিন তেল পাঁচ টাকা বেশি নিয়ে বিক্রি করায় এক প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার (১৩ মার্চ) দুপুরে নগরীর বাকলিয়া থানাধীন বিসমিল্লাহ সুপারশপ নামে একটি প্রতিষ্ঠানকে জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

ভোক্তা অধিদফতরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আনিছুর রহমান জানান, বিসমিল্লাহ সুপারশপে পাঁচ লিটারের সয়াবিন তেলের বোতলের গায়ে দাম লেখা আছে ৭৯৫ টাকা। ক্রেতার কাছ থেকে নেওয়া হয় ৮০০ টাকা। এ কারণে ওই প্রতিষ্ঠানটিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরও জানান, দুপুরে কর্ণফুলী মইজ্যারটেক এলাকায় অবস্থিত এস আলম ভেজিটেভল অয়েল কারখানায় অভিযান চালানো হয়। অভিযানে প্রতিষ্ঠানটির বোতলজাতকরণ শাখা বন্ধ পাওয়া যায়। প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা জানায়, মেরামতের জন্য তিন দিন ধরে এই শাখা বন্ধ। কারখানায় বোতলজাত শাখা বন্ধ থাকলেও চালু আছে ড্রামে ১৮৬ কেজি করে তেল বিক্রি প্রক্রিয়া।

আনিছুর রহমান বলেন, ‌‘আমরা তাদেরকে দ্রুত সময়ের মধ্যে মেরামত শেষ করে বোতলজাত উৎপাদন শুরু করতে বলেছি। উৎপাদন শুরু করে তারা যাতে আমাদের অবহিত করেন সে নির্দেশনাও দেওয়া হয়েছে।’

এদিকে নগরীর পাইকারি বাজার খাতুনগঞ্জে তেলের বিভিন্ন ডিলারদের সঙ্গে কথা বলেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কর্মকর্তারা।

অভিযানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক নাসরিন আক্তার ও চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দিদার হোসেন উপস্থিত ছিলেন।

/এসএইচ/
সম্পর্কিত
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
‘বাধ্য হয়েই’ জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার: প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী