সাবেক কাস্টমস কর্মকর্তার ৮ বছর কারাদণ্ড, কোটি টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম 
১৪ মার্চ ২০২২, ১৮:০৩আপডেট : ১৪ মার্চ ২০২২, ১৮:০৩

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে করা মামলায় চট্টগ্রাম কাস্টমসের সাবেক প্রিন্সিপাল এপ্রাইজার (আমদানি) মোহাম্মদ হুমায়ুন কবিরকে আট বছরের সশ্রম কারাদণ্ড ও এক কোটি টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। জরিমানা অনাদায়ে আরও দুই বছর কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে মামলাভুক্ত সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত হবে বলেও আদালত নির্দেশ দিয়েছেন।

সোমবার (১৪ মার্চ) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মুন্সি আবদুল মজিদ এ রায় দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর (পিপি) কাজী ছানোয়ার আহমেদ লাভলু এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘৭৩ লাখ ৭২ হাজার ৮৪২ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে চট্টগ্রাম কাস্টমসের সাবেক কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবিরকে আসামি করে ২০১০ সালের ৭ অক্টোবর নগরের ডবলমুরিং থানায় মামলাটি করা হয়। মামলা তদন্ত করেন তৎকালীন দুদকের উপ-পরিচালক লুৎফল কবির চন্দন। তদন্ত শেষে তিনি ঘটনার সত্যতা পেয়ে ২০১৮ সালের ৬ আগস্ট আদালতে অভিযোগ দেন।’

/এফআর/
সম্পর্কিত
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি চলছে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান