১৮ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের বিজিপি

টেকনাফ প্রতিনিধি
১৬ মার্চ ২০২২, ২১:১৩আপডেট : ১৬ মার্চ ২০২২, ২১:৩৭

মাছ শিকার শেষে ফেরার পথে কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপের কাছাকাছি বঙ্গোপসাগর থেকে ১৮ বাংলাদেশিসহ চারটি নৌকা ধরে নিয়ে গেছে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী (বিজিপি)। মঙ্গলবার (১৫ মার্চ) বিকালে তাদের ধরে নিয়ে যায়। বুধবার সন্ধ্যা ৭টা পর্যন্ত আটক বাংলাদেশিদের ফেরত দেয়নি।

আটক জেলেরা হলেন, শাহপরীর দ্বীপের জালিয়াপাড়ার মো. জসীম (২৫), সাইফুল ইসলাম (২৩), ফায়সেল (২৩), আবু তাহের (২২), ইসমাইল (২০), ইসহাক (২৪), আব্দুর রহমান (২৪), নুর কালাম (২৬), হোসেন (২২), হাসমত (২৫), আকবর (২৩), নজীম উল্লাহ (১৯), রফিক (২০), সাব্বির (২৫), হেলাল (২৫), রেজাউল করিম (১৮), রমজান (১৬), জামাল (২১)।

বিষয়টি নিশ্চিত করে সাবরাং ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবদুস সালাম জানান, সাগরে মাছ শিকার শেষে ফেরার পথে ডুবে যাওয়া কাঠবোঝাই ট্রলারের উদ্ধার কাজে তারা অংশ নেন। তারা কিছু কাঠও উদ্ধার করেন। পরে জেলেরা ফেরার পথে চারটি নৌকাসহ ১৮ জেলেকে ধরে নিয়ে যায় মিয়ানমারের বিজিপি। বিষয়টি জানার পর উপজেলা প্রশাসন ও বিজিবিকে জানানো হয়েছে।

আটক জেলে হেলালের ভাই আয়াছ জানান, মাছ শিকার শেষে ফেরার পথে চারটি নৌকাসহ ১৮ জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের বিজিপি। এরমধ্যে তার আপন ভাই হেলালও রয়েছেন। ঘটনাটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

স্থানীয়দের ভাষ্য, শাহপরীর দ্বীপের কাছাকাছি নাইক্ষ্যংদিয়া এলাকায় কাঠবোঝাই ট্রলারটি দেখতে পান জেলেরা। এ সময় তারা ডুবে যাওয়া ট্রলারের উদ্ধার কাজে অংশ নেন। পরে ফেরার সময় মিয়ানমারের বিজিপি স্পিডবোটে এসে তাদের ধাওয়া দিয়ে ধরে অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে যায়।    

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজ চৌধুরী বলেন, ‘নৌকাসহ ১৮ বাংলাদেশিকে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি শুনেছি। তবে তাদের পরিবারের পক্ষ থেকে কেউ জানায়নি। এ বিষয়ে বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে।’  

নাম প্রকাশে অনিচ্ছুক কোস্ট গার্ডের এক কর্মকর্তা বলেন, ‘বাংলাদেশি জেলেদের ধরে নিয়ে যাওয়ার খবর শুনেছি। কিন্তু এ বিষয়ে কেউ আমাকে জানায়নি।’

বিষয়টি স্বীকার করে টেকনাফ ২ বিজিবি অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, জেলেদের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় মিয়ানমার বিজিপিকে চিঠি দেওয়া হয়েছে। তবে এখনও তারা সাড়া দেয়নি।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
নাফ নদীতে সশস্ত্র দুর্বৃত্তদের তাণ্ডব, সীমান্তে আতঙ্ক
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
মোদির আমন্ত্রণে ভারত সফরে মিয়ানমারের প্রেসিডেন্ট
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের