ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার দীর্ঘ যানজট

কুমিল্লা প্রতিনিধি
১৭ মার্চ ২০২২, ১৬:১৩আপডেট : ১৭ মার্চ ২০২২, ১৬:১৩

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে প্রায় ১০ কিলোমিটারজুড়ে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (১৭ মার্চ) দুপুর সাড়ে ১২টা থেকে কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর থেকে গোমতী সেতুর টোলপ্লাজা পর্যন্ত এই যানজট লেগে রয়েছে।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন, সাপ্তাহিক ছুটি ও পবিত্র শবে বরাত উপলক্ষে বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত টানা ছুটিতে বন্ধ অফিস-আদালত। যে কারণে রাজধানী ছাড়ছে মানুষ। এতে যানবাহনের চাপে যানজট সৃষ্টি হয়েছে বলে দাবি করেছে হাইওয়ে পুলিশ এবং সড়ক ও জনপদ বিভাগ। যানজটে আটকে আছে যাত্রীবাহী বাসসহ মালবাহী লরি ও ট্রাক।

দাউদকান্দি হাইওয়ে থানার ওসি জহুরুল হক বলেন, ‘ঢাকা থেকে চট্টগ্রামমুখী সড়কে যানবাহনের চাপ একটু বেশি। একইসঙ্গে সড়ক সংস্কারের কাজের কারণে যানবাহনের ধীরগতিতে যানজট তৈরি হচ্ছে। যানজট নিরসন করে সড়ক স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যরা কাজ করছেন।’

এদিকে, সড়ক ও জনপদ বিভাগের কুমিল্লার নির্বাহী প্রকৌশলী রেজা-ই-রাব্বি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের কারণে কোনও যানজট লাগেনি। আমরা ইলিয়টগঞ্জ এলাকায় সংস্কার কাজ করছি। আর যানজট লেগেছে গৌরীপুর থেকে টোলপ্লাজার দিকে। আমরা কাজ করছি কুমিল্লা থেকে ঢাকামুখী লেনে, যানজট লেগেছে ঢাকা থেকে কুমিল্লামুখী লেনে।’

ঢাকা থেকে কুমিল্লামুখী বাসের যাত্রী এমদাদুল হক বলেন, ‘যানজট না থাকলে কুমিল্লায় থাকতাম এতক্ষণে। দুই ঘণ্টার বেশি সময় বইসা আছি।’

বাসচালক আলাউদ্দিন বলেন, ‘ঢাকা থেইকা বের হইছি ৯টায়। দাউদকান্দি আইয়া আটকাইয়া আছি। গরমে যাত্রীরার যায় যায় দশা।’

/এফআর/
সম্পর্কিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঈদের ছুটির শেষ দিনেও ফাঁকা রাজধানী, নেই যানজট
ঈদ শেষে ঢাকায় ফিরছে মানুষ, পদ্মা সেতুতে নেই যানজট
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী