‘সবার আঙুল আপনার দিকে’, ওবায়দুল কাদেরকে এমপি একরামুল

নোয়াখালী প্রতিনিধি
১৭ মার্চ ২০২২, ১৭:৩০আপডেট : ১৭ মার্চ ২০২২, ১৭:৩০

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের উদ্দেশে নোয়াখালী-৪ (সদর ও সুবর্ণচর) আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী বলেছেন, ‘আমি কাদের সাহেবকে সম্মান করে একটা কথা বলতে চাই, এখনই লাগাম ধরেন। নোয়াখালী আওয়ামী লীগকে বাঁচান। সবার আঙুল কিন্তু আপনার দিকে। আমি আপনাকে বলি, কাদের ভাই, বাবার পরে আপনাকে স্থান দিয়েছিলাম। এখনই ধরে রাখার চেষ্টা করেন।’

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে বৃহস্পতিবার (১৭ মার্চ) বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন তিনি। এরপর র‌্যালি নিয়ে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে দেওয়া বক্তব্যে এ কথা বলেন।  

একরামুক করিম চৌধুরী বলেন, ‘কাদের মির্জা (বসুরহাট পৌর মেয়র আবদুল কাদের মির্জা) কার নির্দেশে আমি জানি না, নোয়াখালী আওয়ামী লীগকে দ্বিখণ্ডিত করতে চেয়েছিল। কিন্তু নোয়াখালীর ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা দ্বিখণ্ডিত হতে দেয়নি। অনেকেই মনে করেছে, আমি এমপি হয়তো ত্যাড়ামি করবো। আমি আমার দলের বিরুদ্ধে ত্যাড়ামি করতে পারি না। এটা আমার দ্বারা সম্ভব না।’

তিনি বলেন, ‘আগামী ২৩ জুলাই আওয়ামী লীগের সম্মেলন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আমাকে চান, আমি সভাপতি পদে দাঁড়াতে চাই। আরেকটা কথা বলি, যারা বর্তমান আহ্বায়ক কমিটিতে আছেন, যারা টাকার বিনিময়ে নির্বাচনে প্রার্থিতা দিয়েছিলেন, তাদের কোনও ক্ষমা নেই। আর যারা আওয়ামী লীগকে ও আমাকে কটূক্তি করছেন- আমি আওয়ামী লীগের পার্লামেন্ট মেম্বার, আমার বিরুদ্ধে বলা আর শেখ হাসিনার বিরুদ্ধে বলা এক কথা।’

এ সংসদ সদস্য আরও বলেন, ‘আমি কিন্তু ঘুরে দাঁড়িয়েছি। আমি গত এক বছরের একরাম চৌধুরী না। আমি মৃত্যুর মুখ থেকে এসেছি, এখন মরতে হলে কর্মীদের জন্য মরবো।’

/এফআর/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম