বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করি বলেই এগিয়ে যাচ্ছি: স্বরাষ্ট্রমন্ত্রী

নোয়াখালী প্রতিনিধি
২০ মার্চ ২০২২, ১৮:০৮আপডেট : ২০ মার্চ ২০২২, ১৮:০৮

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘যারা ইতিহাসকে ধামাচাপা দিতে ও বিকৃতি করতে চায়, তারা কখনও ক্ষমা পাবে না। ইতিহাস তাদেরও ক্ষমা করবে না। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কোনও দিন হৃদয় থেকে মোছা যাবে না। তাকে খাটো করতে পারবে না। তাকে হৃদয়ে ধারণ করি, তার আদর্শ হৃদয়ে ধারণ করি বলেই আমরা এগিয়ে যাচ্ছি।’

রবিবার (২০ মার্চ) দুপুরে নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত একটি অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সেখানে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ২২ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার ও বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বই তুলে দেন মন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে বলে দেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। আজ এ সরকারের কারণে নতুন প্রজন্ম জেগে উঠেছে। তারা মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানছে।’

তিনি বলেন, ‘বটমলেস বাসকেট (তলাবিহীন ঝুড়ি) থেকে দেশকে সম্ভাবনাময় দেশে রূপান্তর করেছেন শেখ হাসিনা। এটা শেখ হাসিনার দক্ষতারই প্রমাণ।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নোয়াখালী-১ (চাটখিল ও সোনাইমুড়ি) আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আনোয়ার হোসেন, জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান ও জেলা পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম।

/এফআর/
সম্পর্কিত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
রামিসা হত্যার বিচার দ্রুত শেষের আশা, ‘ডলার’ সম্পর্কে তথ্য নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
কী হচ্ছে জঙ্গল সলিমপুরে
সর্বশেষ খবর
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম