‘বোরকা খুলে’ ক্লাস করার নোটিশ, প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন

নোয়াখালী প্রতিনিধি
২১ মার্চ ২০২২, ১৮:৫৩আপডেট : ২১ মার্চ ২০২২, ১৮:৫৩

নোয়াখালীর সেনবাগ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের শের-ই বাংলা উচ্চ বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ছাত্রীদের বোরকা পরিধান নিষিদ্ধ করায় মানববন্ধন করেছে শিক্ষার্থী ও মুসলিম তৌহিদি জনতা।

সোমবার (২১ মার্চ) বেলা ১১টায় ওই বিদ্যালয়ের শিক্ষার্থী ও মুসলিম তৌহিদি জনতার ব্যানারে উপজেলার সেবারহাট বাজারে এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে শিক্ষার্থীরা অবিলম্বে প্রধান শিক্ষকের পদত্যাগ দাবি করেন।

তারা জানায়, ৯০ শতাংশ মুসলিম দেশে ইসলামবিরোধী কোনও কার্যক্রম এবং সিদ্বান্ত মেনে নেওয়া হবে না। প্রধান শিক্ষক পদত্যাগ না করলে আগামী দিনে আরও কঠোর কর্মসূচি দিয়ে আন্দোলন চালিয়ে যাওয়া হবে।

মানববন্ধনে অবিলম্বে প্রধান শিক্ষকের পদত্যাগ দাবি করেন শিক্ষার্থীরা

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হোসেন বলেন, বিদ্যালয়ে বোরকা নিষিদ্ধ করা হয়নি। গত ৯ মার্চ এক বিজ্ঞপ্তি বলা হয়েছে, ছাত্রীরা শ্রেণিকক্ষে বোরকা খুলে ক্লাস করবে। ক্লাস শেষে বোরকা পরিধান করে বাড়ি ফিরবে। কিন্তু ১০ মার্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত মোতাবেক পুনরায় সিদ্ধান্ত সম্পূর্ণ বাতিল করা হয়। তৃতীয় কোনও পক্ষের ইন্ধনে এই মানববন্ধন হয়েছে বলে দাবি তার। 

সেনবাগ থানার ভারপ্রাপ্ত পকর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী বলেন, বোরকা নিষিদ্ধ করা হয়নি। বোরকা পরে ক্লাসে ঢুকলে অনেক সময় মেয়েদের বোরকা ছেলেরা পরে আসে। জামাত-শিবির কিছু কার্যক্রম এভাবে বোরকা পরিধান করে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে।

তিনি আরও বলেন, প্রধান শিক্ষক বলেছেন, বোরকা পরিধান করে আসুক সমস্যা নেই। তবে যখন ক্লাস করবে তখন যেন মুখটা খোলা থাকে। স্কুল শেষে যাওয়ার সময় আবার বোরকা পরিধান করে যাবে। এরকম একটি সিদ্ধান্ত প্রাথমিকভাবে দিয়েছিলেন। পরে এটা আবার স্থগিত করছে। তবে, অতি উৎসাহী হয়ে মানববন্ধন করা হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
ছয় দফা দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মৌন মানববন্ধন
‘ভঙ্গুর রাষ্ট্র ব্যবস্থা ধর্ষণের বিচার করতে পারছে না’
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি