লাখ টাকায় বিক্রি করা শিশুকে মা-বাবার কোলে ফিরিয়ে দিলো পুলিশ

চাঁদপুর প্রতিনিধি
২৩ মার্চ ২০২২, ২০:০৭আপডেট : ২৩ মার্চ ২০২২, ২০:০৭

চাঁদপুরের হাজীগঞ্জে অভাবের তাড়নায় এক লাখ টাকায় বিক্রি করা শিশু মিনাকে মা-বাবার কোলে ফিরিয়ে দিয়েছে পুলিশ। বুধবার (২৩ মার্চ) বেলা ১১টার দিকে হাজীগঞ্জ থানায় শিশু জোবায়েরা আক্তার মিনার মা-বাবার কোলে তাকে তুলে দেওয়া হয়।

এর আগে মঙ্গলবার (২২ মার্চ) বিভিন্ন গণমাধ্যমে ঋণ ও চিকিৎসা খরচ মেটাতে এক বছর বয়সী কন্যাসন্তানকে বিক্রি করলেন বাবা শিরোনামে প্রতিবেদন প্রকাশ হয়। হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার ও হাজীগঞ্জ থানার ওসি মোহাম্মদ জুবাইর সৈয়দের প্রচেষ্টায় ৪৮ ঘণ্টার মধ্যে শিশুটিকে উদ্ধার করে মা-বাবার কোলে ফিরিয়ে দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন হাজীগঞ্জ থানার ওসি মোহাম্মদ জুবাইর সৈয়দ।

হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নিজাম বলেন, মঙ্গলবার রাতে রাজধানীর শাহজাহানপুর থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। তবে ওই সময় শিশুকে কিনে নেওয়া ব্যক্তিরা বাসায় ছিলেন না। তাদের গৃহকর্মীর কাছ থেকে শিশুটিকে উদ্ধার করা হয়েছে।

হাজীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রায়হানুর রহমান জনি বলেন, শিশুটিকে উদ্ধার করতে পুলিশের সঙ্গে আমি ঢাকায় গিয়েছিলাম। তাকে উদ্ধারের পর মা-বাবার কোলে তুলে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ঋণের টাকা দিতে লাখ টাকায় সন্তানকে বিক্রি

স্থানীয় সূত্রে জানা যায়, হাজীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের খাটরা-বিলওয়াই মজুমদার বাড়ির বাসিন্দা বশির মজুমদারের দুই কন্যাসন্তান ও স্ত্রীকে নিয়ে সংসার। সড়ক ‍দুর্ঘটনায় তার পা ভেঙে যায়। পরে পায়ে রড লাগানো হয়। টাকার অভাবে পায়ের রড খুলতে পারছিলেন না বশির। বিভিন্ন ব্যক্তি ও এনজিওতে প্রায় পাঁচ লাখ টাকা ঋণ আছে। চিকিৎসা খরচ ও ঋণের টাকা জোগাতে মিনাকে বিক্রি করে দেন বাবা।

শিশুটিকে কাছে পেয়ে মা আছমা বেগম বলেন, আল্লাহর রহমতে মিনাকে কোলে ফিরে পেয়েছি। আমি তাকে বিক্রি করতে চাইনি। কিন্তু তার বাবার অভাবের কারণে বিক্রি করেছি। পুলিশ মেয়েকে আমার কোলে ফিরে দিয়েছে। এজন্য সবার কাছে কৃতজ্ঞ।

এ বিষয়ে জানতে চাইলে শিশুর বাবা কোনও মন্তব্য করতে চাননি। তবে তার ভাই জানান, ধেররা আবেদীয়া মোজাদ্দেদিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক কাজী হারুনুর রশিদের মাধ্যমে ঢাকার এক পরিবারের কাছে কন্যা শিশুটিকে বিক্রি করা হয়েছিল।

/এএম/
সম্পর্কিত
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি