রোহিঙ্গা ক্যাম্প থেকে মিয়ানমারের ২ নাগরিক আটক

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
২৪ মার্চ ২০২২, ০১:২৮আপডেট : ২৪ মার্চ ২০২২, ০১:২৮

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে মিয়ানমারের দুই নাগরিককে আটক করেছেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের-১৪ (এপিবিএন) সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে মিয়ানমারের একটি বাইকও জব্দ করা হয়েছে।

আটককৃতরা হলেন, মিয়ানমারের আকিয়াবের বাসিন্দা সিন গোয়া শো অন (২১) ও কিন লং শো (২৭)। বুধবার রাত ৯টার দিকে উখিয়ার কুতুপালং ট্রানজিট সেন্টারের পশ্চিমের ক্যাম্পের একটি দোকান থেকে তাদের আটক করা হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন আর্মড পুলিশ ব্যাটালিয়ন-১৪-এর অধিনায়ক (পুলিশ সুপার) নাইমুল হক। তিনি বলেন, 'আমরা মিয়ানমারের দুজন নাগরিককে আটক করেছি। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে ভাষাগত কারণে তাদের কথা বুঝতে সমস্যা হচ্ছে। এখন পর্যন্ত তেমন কোনও তথ্য পাওয়া যায়নি।' 

ক্যাম্পের বাসিন্দারা জানান, বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের নাইক্ষ্যংছড়ি শূন্যরেখা এলাকা দিয়ে মিয়ানমারের দুজন নাগরিক বাইক নিয়ে ক্যাম্পে আসেন। বুধবার রাতে উখিয়ার কুতুপালং ক্যাম্পের স্থানীয় দোকানদার সৈয়দ আলমের দোকানে কেনাকাটা করেন তারা। তাদের আচরণ সন্দেহজনক মনে হওয়ায় পুলিশে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছে তাদের আটক করে পুলিশ। ধারণা করা হচ্ছে, তারা মিয়ানমারের কোনও এক বাহিনীর সদস্য। 

উখিয়া থানার পরিদর্শক (তদন্ত) গাজী সালাহ উদ্দিন বলেন, 'মিয়ানমারের দুজন নাগরিককে আটকের বিষয় শুনেছি। তবে এখনও তাদের থানায় সোপর্দ করেনি এপিবিএন।

/এএম/ইউএস/
সম্পর্কিত
নাফ নদীতে সশস্ত্র দুর্বৃত্তদের তাণ্ডব, সীমান্তে আতঙ্ক
রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো অনুদান দিলো ফিনল্যান্ড
মোদির আমন্ত্রণে ভারত সফরে মিয়ানমারের প্রেসিডেন্ট
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম