একসঙ্গে ৪ সন্তান জন্ম দিলেন শিরীন আক্তার

কুমিল্লা প্রতিনিধি
২৫ মার্চ ২০২২, ১৭:২৫আপডেট : ২৫ মার্চ ২০২২, ১৭:২৫

কুমিল্লায় একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন শিরীন আক্তার নামের এক গৃহবধূ। বুধবার (২৩ মার্চ) রাতে নগরীর এক ক্লিনিকে অস্ত্রপচারের মাধ্যমে তিন ছেলে ও এক কন্যা সন্তানের জন্ম দেন। 

শিরীন আক্তার কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের গঙ্গানগর গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী। মা ও সন্তানরা সুস্থ আছে বলে জানিয়েছেন কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ ডা. নাজমা মজুমদার।

জানা গেছে, ২০১৪ সালে গঙ্গানগর এলাকার চা বিক্রেতা সাইফুল ইসলামের সঙ্গে শিরীনের বিয়ে হয়। বুধবার প্রসব বেদনা শুরু হলে তাকে কুমিল্লার একটি প্রাইভেট হাসপাতালে ডা. নাজমার তত্ত্বাবধানে ভর্তি করা হয়। রাতে সেখানেই চার সন্তানের জন্ম হয়।

শুক্রবার (২৫ মার্চ) দুপুরে সাইফুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিয়ের এক বছর পর আমার একটা মাইয়া হইছে। এখন ৭ বছর পর চার মানিক দুনিয়াত আইছে। এর চাইতে বড় খুশি আমি কেমনে হমু! আমার তিন আব্বা আর এক মার লাইগা সবাইর কাছে দোয়া চাই।’

তিনি আরও বলেন, ‘আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। কিন্তু আমি খুবই টেনশনে আছি। চা বেইচ্চা আমার পাঁচ ছেলে মেয়েরে কেমনে চালামু?’

সাইফুল ইসলামের মা মর্জিনা বেগম বলেন, ‘আমার আগের একটা নাতিন আছে। এবার আরও তিন নাতি আর এক নাতিন দুনিয়াত আইছে। সবাই ভালা আছে। আমি খুবই খুশি আছি। সবাই দোয়া কইরবেন আমার ভাই বোইনের লাইগা।’

ডা. নাজমা মজুমদার বলেন, ‘আমি প্রথম দিক থেকে চেষ্টা করছিলাম, নরমাল ডেলিভারিতে কেসটা সলভ করতে। কিন্তু এই প্রসূতির প্রথম বাচ্চাটার পজিশন ভালো ছিল না। এবং এর আগে উনার সিজার হয়েছে। তাই একরকম বাধ্য হয়ে সার্জারি করতে হয়েছে। আমি তাদের পারিবারিক অবস্থার কথা শুনেছি। আমার পক্ষ থেকে যা যা করা যায় আমি সবই করবো।’

/এসএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান