ওসিসহ ৩ পুলিশের বিরুদ্ধে মামলা, সমন জারি

খাগড়াছড়ি প্রতিনিধি
২৯ মার্চ ২০২২, ১৭:২৩আপডেট : ২৯ মার্চ ২০২২, ১৭:২৩

সম্পত্তি আদায়ের উদ্দেশে বল প্রয়োগ, ভয় দেখানো ও সম্পত্তির ক্ষতি করার অভিযোগে খাগড়াছড়ির পানছড়ি থানার সাবেক ওসিসহ তিন পুলিশের বিরুদ্ধে জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করা হয়েছে। মঙ্গলবার (২৯ মার্চ) দুপুরে মামলাটি গ্রহণ করে তিন আসামিকে আগামী ১১ মে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ফরিদ আলম।

অভিযুক্ত তিন পুলিশ হলেন- পানছড়ি থানার সাবেক ওসি মো. নুরুল আলম, এসআই মো. জসিম উদ্দিন ও কনস্টেবল পারভেজ আহামদ।

বাদীপক্ষের আইনজীবী নজরুল ইসলাম দাবি করেন, বাদী পানছড়ি থানার হাসপাতাল এলাকার মৃত হাসান আলীর ছেলে মো. ফজল। তিনি থানা সংলগ্ন ৪৮ শতক জায়গার ক্রয় সূত্রে মালিক ছিলেন। পানছড়ি থানার সীমানা প্রাচীর নির্মাণ করতে গিয়ে তৎকালীন ওসি মো. নুরুল আলম, এসআই মো. জসিম উদ্দিন ও কনস্টেবল পারভেজ আহামদ জোর করে বাদীর ভূমির একাংশ দখল করে দেয়াল নির্মাণ করে ফেলেন। বাদী বাধা দিলে আসামিরা বাদী এবং তার ছেলেকে অবৈধ অস্ত্র ও মাদক দিয়ে মামলায় জড়িয়ে হয়রানির হুমকি দেন।

তিনি আরও দাবি করেন, এরই ধারাবাহিকতায় গত ১০ মার্চ রাত ৯টার দিকে আসামিরা জোর করে বাদীর ছেলে মোটরসাইকেল থানায় নিয়ে যান এবং ইঞ্জিন ও চেচিস নম্বর নষ্ট করেন। এই বিষয়ে বাদী থানায় মামলা করতে চাইলে আসামিরা নেননি। পরে বাদী আদালতে এসে মামলা করলে আদালত তদন্তের নির্দেশ দেন। পুলিশ পর পর দুইবার তদন্ত করলেও ঘটনার সত্যতা নেই উল্লেখ করে প্রতিবেদন উপস্থাপন করে। বাদী নারাজি দিলে জুডিশিয়াল তদন্তের আদেশ দেন আদালত। জুডিশিয়াল তদন্ত ও সিআইডি চট্টগ্রামের প্রতিবেদনে বাদীর অভিযোগের সত্যতা পাওয়ায় মামলাটি আমলে নিয়ে তিন পুলিশ সদস্যকে সমন জারি করে আগামী ৫ মে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন আদালত।

আদালতের এসআই রাজু বড়ুয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, আইন সবার জন্য সমান এবং আদালতে তিন পুলিশ নির্দেশিত সময়ে হাজির হবেন।

/এফআর/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী