সিভাসু শিক্ষক সমিতির সভাপতি মাসুদুজ্জামান, সম্পাদক মেজবাহ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০১ এপ্রিল ২০২২, ১৮:২৮আপডেট : ০১ এপ্রিল ২০২২, ১৮:২৮

চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) শিক্ষক সমিতির কার্যকরী পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রগতিশীল শিক্ষক ফোরাম ১৫টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে। সিভাসু’র উপ-পরিচালক (জনসংযোগ ও প্রটোকল) খলিলুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

নির্বাচন পরিচালনায় গঠিত কমিশনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এএমএএম জুনায়েদ ছিদ্দিকী বৃহস্পতিবার (৩১ মার্চ) সন্ধ্যায় বিজয়ীদের নাম ঘোষণা করেন।

সিভাসু শিক্ষক সমিতির ২০২২-২৩ কার্যকরী পরিষদের নির্বাচনে সভাপতি পদে জয়লাভ করেছেন প্যাথলজি অ্যান্ড প্যারাসাইটোলজি বিভাগের সিনিয়র অধ্যাপক ড. মো. মাসুদুজ্জামান, সহ-সভাপতি পদে অ্যানিমেল সায়েন্স অ্যান্ড নিউট্রিশন বিভাগের অধ্যাপক ড. মো. আশরাফ আলি বিশ্বাস এবং সাধারণ সম্পাদক পদে এনাটমি অ্যান্ড হিস্টোলজি বিভাগের অধ্যাপক ড. মো. মেজবাহ উদ্দিন।

কার্যকরী পরিষদের অন্যান্য পদে নির্বাচিতরা হলেন—যুগ্ম সম্পাদক ড. আমীর হোসেন সৈকত, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. গউজ মিয়া, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ড. মো. সাদেকুর রহমান খান, দফতর সম্পাদক মো. মজিবুল হক, সদস্য অধ্যাপক ড. মো. কবিরুল ইসলাম খান, মিসেস শিরীন আক্তার, ড. মো. ফয়সাল, দিলশাদ ইসলাম, ড. মো. মহিউদ্দীন জাহাঙ্গীর, ডা. ইফতেখার আহমেদ রানা, মো. মাইন উদ্দিন মামুন ও মতিউর রহমান।

সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সিভাসুর সহকারী অধ্যাপক মোনসুর আহমেদ ও শাহিদা আরফিন শিমুল। 

/এসএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি